চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ দিন হয়ে গেলো, কেমন আছেন ঐন্দ্রিলা?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:41 অপরাহ্ন 04, নভেম্বর 2022
in বিনোদন
A A
ঐন্দ্রিলা সুন্দর পোশাক ও হালকা মেকআপে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৭২ ঘণ্টা কেটে গেলো। কিন্তু এখনও সংকটজনক অবস্থায় রয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।

১ নভেম্বর (বৃহস্পতিবার) ব্রেইন স্ট্রোক করে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ভর্তি হওয়ার পর থেকে শুক্রবার পর্যন্ত শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি এই অভিনেত্রীর।

হাওড়ার হাসপাতাল সূত্রের খবরে এমনটাই জানিয়েছে কলকাতার সংবাদমাধ্যমগুলো।

ব্রেন স্ট্রোকের ফলে মাথায় রক্তজমাট বেঁধেছিল অভিনেত্রীর। মঙ্গলবার রাতেই সেটি অস্ত্রোপচার হয়। তখন থেকে কোমায় রয়েছেন নায়িকা। অবস্থার এখনও পর্যন্ত কোন উন্নতি হয়নি। বর্তমানে সাত রকমের কড়া ওষুধ চলছে। চিকিৎসক ছাড়া অন্য কার প্রবেশ নিষেধ ঐন্দ্রিলার রুমে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঐন্দ্রিলাকে দুই ইউনিট প্যাকড রেড ব্লাড সেল দেওয়া হয়েছে। রক্তচাপ কম থাকায় ভেন্টিলেশনে তাকে ভেসোপ্রেসার দেওয়া হয়। রক্তচাপ ছিল ১১০/৭০। পালস রেট প্রতি মিনিটে ১১২। একাধিক প্রয়োজনীয় টেস্ট করা হয়েছে।

দিনরাত চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয় তাকে।

জানা গেছে, মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ অনুভব করেন ঐন্দ্রিলা। প্রথমে তার ডান হাত অবস হয়ে যায়। এরপরই ডান পা অবস হয়ে পড়ে অভিনেত্রীর। ৫-৭ মিনিটের মধ্যে ঐন্দ্রিলার গোটা দেহে পক্ষাঘাত দেখা দেয়। বমি করতে শুরু করেন তিনি। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে ভর্তি করার সঙ্গে সঙ্গে অভিনেত্রীকে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। চিকিৎসকেরা জানিয়েছিলেন, ব্রেন স্ট্রোকে আক্রান্ত, মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছে। ফলে তাড়াতাড়ি অস্ত্রোপচার করতে হবে।  তবে তার অবস্থা সংকটজনক হলেও বয়স কম থাকায় ঝুঁকি কিছুটা হলেও কম বলে জানান চিকিৎসকরা।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: অভিনয়ঐন্দ্রিলা শর্মাকলকাতাশোবিজসিনমো
Previous Post

জনপ্রিয়তার লোভে বিক্রি হয়নি যে নীলকণ্ঠ

Next Post

চাঁদপুরে ভাতিজার হাতে চাচা খুন

Next Post
চাঁদপুরে ভাতিজার হাতে চাচা খুনের ঘটনাস্থল, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে ভাতিজার হাতে চাচা খুন

সাকিব আল হাসান মাঠে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের অটোগ্রাফ পেতে মরিয়া অ্যাডিলেডের প্রবাসীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT