চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে হেসে উঠেছিলেন আল্লু অর্জুন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 22, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
আল্লু অর্জুনের হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশে জনপ্রিয় অভিনেতা।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুষ্পা ২’র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনা নিয়ে এবার সরগরম তেলেঙ্গানার বিধানসভা। নাম না করেই সুপারস্টার আল্লু অর্জুনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি। তার দাবি, পদপিষ্ট মহিলার মৃত্যুর খবরে নাকি হেসে উঠে আল্লু বলেছিলেন, “এবার সিনেমা হিট।”

সংবাদ সংস্থা এএনআইয়ের, পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে আকবরউদ্দিনের ভিডিও শেয়ার করা হয়। সেখানে তেলেঙ্গানার বিধায়ককে বলতে শোনা যায়, “আমি ওই বিখ্যাত ফিল্মস্টারের নাম নিতে চাই না। কিন্তু আমার খবর অনুযায়ী, যখন সেই ফিল্মস্টারকে জানানো হয় প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্টের ঘটনা ঘটেছে। দুটি শিশু পড়ে গিয়েছে, একজন মহিলার মৃত্যু হয়েছে, তখন ওই ফিল্মস্টার হেসে বলেছিলেন, এবার তাহলে সিনেমা হিট হয়ে যাবে। এত কিছুর পরও তিনি গোটা সিনেমা দেখেন ও যেতে যেতে ভিড়ের দিকে হাত নেড়ে অভিবাদন জানান। এরপর আবার তিনি বার্তা দিচ্ছেন যে সরকার জুলুম করছে, তিনি তো গিয়ে আহতদের খোঁজ নেওয়ার প্রয়োজনও বোধ করেননি।”

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’র প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকি ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয় বলে অভিযোগ। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সের রেবতীর। তার ৯ বছরের ছেলে শ্রী তেজাও গুরুতর জখম হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সে।

গত মঙ্গলবার হাসপাতালে শিশুকে দেখতে যান হায়দরাবাদ সিটির পুলিশ কমিশনার সি. ভি. আনন্দ। তার সঙ্গে ছিলেন তেলেঙ্গানা সরকারের স্বাস্থ্যসচিব ডা. ক্রিস্টিনা। কমিশনার জানান, শ্রী তেজাকে যখন উদ্ধার করা হয়েছিল। সেই সময় সে ছিল ব্রেন ডেজ। দমবন্ধ হয়ে তার এমন অবস্থা হয়েছিল। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশকর্মীদের সিপিআর দিতেও দেখা গিয়েছে। শ্রী তেজাকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা।

এদিকে ঘটনার জেরে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু গ্রেপ্তারির কয়েক ঘণ্টার মধ্যেই অন্তর্বতীকালীন জামিন পেয়ে যান অভিনেতা। ছাড়া পাওয়ার পর বিষয়টি নিয়ে শোকপ্রকাশ করেন আল্লু। জানান শ্রী তেজার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন। তবে আইনি জটিলতার কারণে তার সঙ্গে দেখা করতে যেতে পারছেন না। ৯ বছরের শিশুর দ্রুত আরোগ্য কামনা করেন দক্ষিণী সুপারস্টার।

Tags: আল্লু অর্জুনপুষ্পা ২সুপারস্টার
Previous Post

বছর শেষে: হলিউড তোলপাড় করা যত বিচ্ছেদ

Next Post

সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিল ইংল্যান্ড

Next Post
ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিল ইংল্যান্ড

বাংলাদেশ পুলিশ ব্যাজ ও লোগো, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার রাজধানীতে যান চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT