চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপারেশন সহজ করছে এআই প্রযুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 08, এপ্রিল 2024
in স্বাস্থ্য
A A
অপারেশন চলাকালে চিকিৎসক ও নার্সরা কাজ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রযুক্তিতে নতুন সংযুক্ত আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স-এআই সিস্টেমের কারণে এখন কতো অসম্ভব বিষয় সম্ভব হচ্ছে। সহজ হচ্ছে জটিল জটিল বিষয়গুলো। চিকিৎসাকেও এবার সহজ করছে এই সিস্টেম। অপারেশনের ঝুঁকি কমাচ্ছে এআই প্রযুক্তি।

জার্মানির সারব্রুকেন শহরের হাসপাতালে জীবন-মরণের লড়াই চলছে৷ এক নারীর লালা গ্রন্থি থেকে প্রায় হাতের মুঠার আকারের এক টিউমার কেটে বাদ দিতে হবে৷ অপারেশন থিয়েটারে জোরালো প্রস্তুতি চলছে৷ সার্জন হিসেবে গ্রেগর স্তাভরু অপারেশনের জন্য প্রস্তুত হচ্ছেন৷ তিনি আজকের অপারেশনের জন্য ডেটা গগলস ও সদ্য উদ্ভাবিত এক আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স সিস্টেম ব্যবহার করছেন৷

ড. স্তাভরু বলেন, ‘কেন্দ্রীয় শিরার এই অংশই অপারেশনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ৷ সেখানে ভুলভ্রান্তির কোনো অবকাশ নেই৷ হেপটিক আর্টারি কেটে দিলে তা রোগীর জন্য বিপর্যয় বয়ে আনবে৷’

অর্থাৎ সে ক্ষেত্রে রক্তক্ষরণের ফলে রোগীর মৃত্যু হবে৷ নিরাপত্তার বাড়তি পদক্ষেপ হিসেবে এআই কাজে লাগানো হচ্ছে৷ সেই প্রযুক্তির সাহায্যে চারিদিক থেকে টিউমারের থ্রিডি ছবি দেখা যাবে৷ ফলে সঠিকভাবে ছুরি চালানোর প্রস্তুতি এবং স্পর্শকাতর অংশগুলি শনাক্ত করতে সুবিধা হবে৷

টিউমার অত্যন্ত বড় হওয়ায় সেই অপারেশন সত্যি এক চ্যালেঞ্জ৷ কাছেই লিভারের রক্ত পাঠানোর দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ শিরা রয়েছে৷

চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে এআই প্রায় কখনোই প্রয়োগ করা হয়নি৷ হামরাজ জাভাহেরি নামের এক তরুণ প্রোগ্রামারের মাথায় অপারেশন থিয়েটারে লার্নিং সফ্টওয়্যার ব্যবহারের আইডিয়া এসেছিল৷ জার্মান এআই গবেষণা কেন্দ্রের এই গবেষক এই প্রযুক্তির পেছনে চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখেছেন৷

তিনি বলেন, ‘আমার মতে, ব্যক্তিগত শখের কারণেই আমি চিকিৎসাবিদ্যায় পা রেখেছি৷ প্রযুক্তির সঙ্গে চিকিৎসাবিদ্যার মধ্যে যথেষ্ট সংযোগ না থাকা সত্যি লজ্জার বিষয়৷ এই প্রযুক্তি অত্যন্ত উন্নত হলেও মেডিকেল ক্ষেত্র এখনো সে ক্ষেত্রে পিছিয়ে রয়েছে৷ প্রযুক্তি প্রয়োগ করতে ডিভাইস কাজে লাগাতে হয়৷ আমার মনে হলো, চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে সেটা থাকলে কেমন হয়?’

গ্রেগর স্তাভরু নামের এই সার্জেন অত্যন্ত অভিজ্ঞ মানুষ৷ ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি অগুন্তি টিউমার দূর করেছেন৷ তা সত্ত্বেও অপারেশন থিয়েটারে নতুন প্রযুক্তির প্রয়োগের বিষয়টি তিনি খোলামনে দেখছেন৷

তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সেখানে উপস্থিত থেকে সফটওয়্যার মনিটর করছেন৷ এই মুহূর্তে এআই পরীক্ষামূলক স্তরে রয়েছে৷ প্রতিটি অপারেশনের মাধ্যমে সেই প্রযুক্তির উন্নতি ঘটছে৷

অপারেশনের সময়ে সহকারি ডাক্তারও ডেটা গগলস পরে আছেন৷ অর্থাৎ প্রক্রিয়াটি দুই জন ডাক্তারের নিয়ন্ত্রণে রয়েছে৷ টিউমার কেটে বাদ দেওয়ার সময়ে কয়েক মিলিমিটার এদিক-ওদিক হলেই রোগীর জীবন-মরণ নির্ধারণ হতে পারে৷

অপারেশনের সময় কোনো গুরুত্বপূর্ণ শিরা কাটলে চলবে না৷ ঠিক কোথায় ছুরি চালাতে হবে, এআই তার আরও সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ সম্ভব করছে৷ কম্পিউটার-নিয়ন্ত্রিত চশমার সাহায্যে টিউমারের থ্রিডি ইমেজ এবং রক্ত চলাচলের শিরা ফুটিয়ে তোলা হয়৷

হামরাজ জাভাহেরি বলেন, ‘এখন তিনি সেই সব শিরা ও সেগুলির অবস্থান দেখতে পাচ্ছেন৷ ফলে আর্টারি ভুল করে না আরো সতর্কভাবে কাটতে সুবিধা হচ্ছে৷ দুর্ঘটনা এড়ানো যাচ্ছে৷’

তিন ঘণ্টারও বেশি সময় ধরে অপারেশনের মাধ্যমে টিউমার কেটে বাদ দেওয়া হলো৷ রোগীও ভাল আছেন৷ প্রতিটি অপারেশন থেকে এআই শিক্ষা নেয়৷ সার্জেনের দক্ষতার সঙ্গে সঙ্গে সফটওয়্যারের অবিরাম বিকাশ ঘটছে৷ অপারেশন থিয়েটারে মানুষের ভুল মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে৷ প্রযুক্তি সেই ঝুঁকি কমিয়ে দেয়৷

গ্রেগর স্তাভরু বলেন, ‘সত্যি বলতে কি আমি বেশ সন্তুষ্ট৷ কাঠামো ও তার সঠিক অবস্থান দেখতে পেয়ে খুব সুবিধা হয়েছে৷ সেই সব ইমেজ দেখে সার্জারির কাজটা অনেক সহজ হয়েছে, যেমনটা আমরা ভাবতে পারি নি৷ বিশেষ করে মাঝের অংশ, যেখানে বিশাল টিউমার শিরা ঠেলে সরিয়ে দিয়েছিল, বিশেষ করে সেই অংশের জন্য অনেক সাহায্য পেয়েছি৷’

হৃদযন্ত্রের মতো অঙ্গ সরানোর অপারেশনে এআই-এর প্রয়োগ হবে আগামীতে।

Tags: এআই প্রযুক্তিচিকিৎসাবিদ্যা
Previous Post

ব্যাটার ব্রুকের বদলে পেসার লিজার্ডকে টানল দিল্লি

Next Post

দেশে শাওয়াল মাসের চাঁদ কবে দেখা গেলে কবে ঈদ?

Next Post
আকাশে চাঁদ দেখা যাচ্ছে, শাওয়াল মাসের চাঁদ ও সূর্যাস্তের দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে শাওয়াল মাসের চাঁদ কবে দেখা গেলে কবে ঈদ?

গেটম্যান সাইফুলকে আটক করেছে র‌্যাব, ফেনী ট্রেন দুর্ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনীতে ট্রেন দুর্ঘটনা: গেটম্যান সাইফুলকে আটক করেছে র‌্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT