চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঠক সংবাদ পাচ্ছে এআই সারাংশে, সাইটে কমছে ক্লিক: গুগলের বিরুদ্ধে অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 পূর্বাহ্ন 12, আগস্ট 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
গুগল সার্চে শীর্ষ ইউকে নিউজ ওয়েবসাইটের তালিকা দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

গুগলের সার্চ রেজাল্টে যুক্ত হওয়া এআই-নির্ভর সারাংশের বিরুদ্ধে অভিযোগ করেছে ফ্রান্সের প্রায় ৩০০ সংবাদপত্রের সংগঠন। তাদের দাবি, গুগলের ‘এআই ওভারভিউ’ সংবাদমাধ্যমের নিউজ ও কনটেন্ট ব্যবহার করলেও পাঠকদের মূল প্রতিবেদনে ক্লিকের প্রবণতা কমিয়ে দিচ্ছে। এতে সংবাদমাধ্যমগুলোর ওয়েব ট্রাফিক ও বিজ্ঞাপন আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ফ্রান্সের প্রতিযোগিতা কর্তৃপক্ষের কাছে এ অভিযোগ করেছে ফরাসি সংবাদপত্রগুলোর সংগঠন এপিআইজি।

গুগলের ‘এআই ওভারভিউ’ সার্চ ফলাফলের ওপরে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে ব্যবহারকারীর প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর তৈরি করে। ফ্রান্সে গত জুলাইয়ের শেষ দিকে এই ফিচার চালু হয়।

এপিআইজির অভিযোগ, ব্যবহারকারীরা গুগলের এআই সারাংশেই প্রয়োজনীয় তথ্য পেয়ে গেলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের ওয়েবসাইটে গিয়ে পুরো প্রতিবেদন পড়তে চান না। ফলে সংবাদমাধ্যমের ওয়েবসাইটে পাঠকের প্রবেশ কমছে, অথচ তাদের তৈরি কনটেন্টই এআই সারাংশ তৈরিতে ব্যবহৃত হচ্ছে।

সংগঠনটি বলছে, তারা প্রযুক্তিগত উদ্ভাবনের বিরোধিতা করছে না। বরং সংবাদমাধ্যমের তৈরি তথ্য ও কনটেন্টের অর্থনৈতিক মূল্য স্বীকার করে এর যথাযথ অংশীদারিত্ব ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে চায়।

এপিআইজির সভাপতি এবং ফরাসি সংবাদপত্র লে ফিগারো-এর ব্যবস্থাপনা পরিচালক মার্ক ফুইলি বলেন, তথ্যের ‘উল্লেখযোগ্য মূল্য’ রয়েছে। সংবাদপত্রগুলো উদ্ভাবন বন্ধ করতে চাইছে না, তারা কনটেন্ট ব্যবহারের মূল্য ভাগ করে নেওয়া ও এর জন্য ক্ষতিপূরণ চায়।

অভিযোগের কেন্দ্রে রয়েছে ২০২২ সালে গুগল ও ফরাসি সংবাদমাধ্যমগুলোর মধ্যে হওয়া একটি সমঝোতা। এপিআইজির দাবি, নতুন এআই সারাংশ চালুর ক্ষেত্রে গুগল ওই সমঝোতার শর্ত মানেনি।

এর আগে ২০২৪ সালে চুক্তির কয়েকটি শর্ত না মানার অভিযোগে গুগলকে ২৫ কোটি ইউরো জরিমানা করেছিল ফ্রান্সের প্রতিযোগিতা কর্তৃপক্ষ।

তবে গুগলের দাবি, এআই সারাংশ ব্যবহারকারীদের জটিল প্রশ্নের উত্তর খুঁজতে, নতুন কনটেন্ট আবিষ্কার করতে এবং প্রকাশকদের কনটেন্ট ব্যবস্থাপনায় সহায়তা করে।

এ বিরোধের পেছনে রয়েছে সংবাদমাধ্যমের দীর্ঘদিনের আয় সংকট। গত দুই দশকে বিজ্ঞাপনের বড় অংশ অনলাইনে চলে যাওয়ায় ঐতিহ্যবাহী সংবাদমাধ্যমগুলোর আয় কমেছে। একই সময়ে অনলাইন বিজ্ঞাপনের বড় অংশ চলে গেছে গুগলসহ প্রযুক্তি কোম্পানিগুলোর হাতে।

এদিকে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নও তদন্ত করছে, গুগল সংবাদমাধ্যম ও অন্যান্য প্রকাশকের অনলাইনে প্রকাশিত কনটেন্ট যথাযথ ক্ষতিপূরণ ছাড়া এআই সেবা তৈরি ও প্রশিক্ষণে ব্যবহার করে প্রতিযোগিতা আইন লঙ্ঘন করছে কি না।

গুগলের এআই সারাংশ নিয়ে ফ্রান্সের সংবাদমাধ্যমগুলোর অভিযোগ তাই কেবল কনটেন্ট ব্যবহারের অধিকার ও ক্ষতিপূরণের প্রশ্নে সীমাবদ্ধ থাকছে না। এটি সংবাদমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ রেফারেল ট্রাফিক নিয়েও নতুন বিতর্ক তৈরি করেছে। পাঠক গুগলেই সংবাদের সারাংশ পড়ে মূল প্রতিবেদনে ক্লিক না করলে ওয়েবসাইটের ট্রাফিক, এসইও পারফরম্যান্স এবং বিজ্ঞাপন আয়ে তার প্রভাব পড়তে পারে।

Tags: এআই
Previous Post

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

Next Post

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

Next Post
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদ সদস্যদের বৈঠক ডেকেছে ইসি

জর্জিনা ও রোনালদো একসঙ্গে হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্তানদের নিয়ে অনেকটা নীরবেই দীর্ঘদিনের সঙ্গী জর্জিনার সাথে বিয়ে সারলেন রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT