চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুরি শনাক্তে ব্যর্থ যুক্তরাষ্ট্রের স্কুলে ব্যবহৃত এআই স্ক্যানার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 23, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
যুক্তরাষ্ট্রের স্কুলে এআই স্ক্যানার দ্বারা চেকিং প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের স্কুলে এআই অস্ত্র স্ক্যানার বিক্রি করা একটি নিরাপত্তা সংস্থাকে ছুরি শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় তাদের প্রযুক্তি সম্পর্কে প্রশ্নের মুখোমুখি করা হয়েছে। কারণ তাদের ৩ দশমিক ৭ মিলিয়ন ডলারের সিস্টেমটি একজন ছাত্রকে ছুরিসহ স্কুলে প্রবেশ করার সময় সনাক্ত করতে পারেনি।

বিবিসি জানায়, গত বছর হ্যালোইন উৎসবের সময় এহনি লার হটু নামের একজন ছাত্র নিউইয়র্কের ইউটিকাতে, তার স্কুলের করিডোরে হাঁটার সময় অন্য একজন ছাত্র তাকে ছুরি দিয়ে আঘাত করে। ভুক্তভোগীর আইনজীবী জানায়, এহনি লার’র মাথা, ঘাড়, মুখ, কাঁধ, পিঠ এবং হাতে একাধিক ছুরিকাঘাতের ক্ষত রয়েছে।

‘ইভলভ টেকনোলজি’ নামে একটি কোম্পানির ‘অস্ত্র শনাক্তকরণ সিস্টেম’ স্থাপন করা পরেও হামলায় ব্যবহৃত ছুরিটি উচ্চ বিদ্যালয়ে আনা হয়েছিল।

ইভলভ টেকনোলজি হল একটি নিরাপত্তা সংস্থা যারা ‘অস্ত্র শনাক্তকরণ সিস্টেম’ বিক্রি করে থাকে।

ইভলভের পক্ষ থেকে জানানো হয়, ধাতু শনাক্ত করা ছাড়াও এই স্ক্যানার অস্ত্র সনাক্ত করতে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার’ সাহায্য নিয়ে থাকে। সিস্টেমটি বিভিন্ন গোপন অস্ত্র যেমন ছুরি, বোমা বা বন্দুক সনাক্ত করতে পারে। সংস্থাটি বলেছে, তাদের সিস্টেমটি অত্যন্ত নির্ভুল।

তবে এক পরীক্ষায় দেখা যায়, তাদের সিস্টেমটি নির্ভরযোগ্যভাবে বড় ছুরি শনাক্ত করতে ব্যর্থ। ইভলভের স্ক্যানার এক পরীক্ষায়  ৪২ শতাংশ বড় ছুরি সনাক্ত করতে পারেনি। এরপরও সংস্থাটি স্কুলগুলোতে ব্যাপকহারে তাদের প্রযুক্তি বিক্রি করে চলেছে।

২০২২ সালের মার্চ মাসে, ইউটিকা স্কুল বোর্ড ১৩টি স্কুলের জন্য ইভলভের অস্ত্র স্ক্যানিং সিস্টেম কিনেছিল। ৩১ অক্টোবর। সিসিটিভির ভিডিওতে দেখা যায়, এহনি লার হটুর আক্রমণকারী ইভলভের স্ক্যানার পার করে স্কুলে প্রবেশ করে।

ইউটিকা স্কুলের সুপারিনটেনডেন্ট ব্রায়ান নোলান বলেছেন, আমরা যখন ভয়ঙ্কর ভিডিওটি দেখেছিলাম, তখন আমরা সবাই একই প্রশ্ন করেছিলাম। কীভাবে ছাত্রটি স্কুলে ছুরি নিয়ে এল?।

ছুরিকাঘাতে ব্যবহৃত ছুরিটি ৯ ইঞ্চির বেশি লম্বা ছিল। পরে তদন্তে দেখা যায়, ইভলভের অস্ত্র শনাক্তকরণ সিস্টেম ছুরি শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়নি।

এরপর, প্রক্টর হাই স্কুল থেকে স্ক্যানারগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং ১০টি মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। তবে জেলার বাকি ১২টি বিদ্যালয়ে এখনও এই স্ক্যানার চালু রয়েছে।

ইভলভ এর ওয়েবসাইটে ছুরিকাঘাতের ঘটনার পর কিছু পরিবর্তন করা হয়। গত বছরের অক্টোবর পর্যন্ত, ইভলভের হোমপেজে একটি শিরোনাম ছিল। যেখানে লেখা ছিল ‘অস্ত্র-মুক্ত অঞ্চল’। ঘটনার পর তা করা হয় ‘নিরাপদ অঞ্চল’।

ইভলভ দাবি করেছে,  তাদের সিস্টেম অস্ত্র খুঁজে পেতে অত্যাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে।

তবে এর সমালোচকরা বলছেন,  সিস্টেমটি কীভাবে কাজ করে  বা বিভিন্ন ধরণের অস্ত্র খুঁজে পেতে এই প্রযুক্তিটি কতটা কার্যকর সে সম্পর্কে বিস্তারিত কিছু নেই।

Previous Post

পাকিস্তানের কাছে লিখিত নিশ্চয়তা চায় ভারত

Next Post

পাকিস্তানে একটি খনিতে জঙ্গি হামলায় ৬ নিরাপত্তা কর্মী নিহত

Next Post
পাকিস্তানের পতাকা উড়ছে, আকাশের নিচে গাছের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে একটি খনিতে জঙ্গি হামলায় ৬ নিরাপত্তা কর্মী নিহত

কানের লাল carpet এ সেলিব্রিটি ও অতিথিদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে কানের আলোচিত কিছু মুহূর্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT