চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরুষের বন্ধ্যাত্ব সমস্যার সমাধান করছে এআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
প্রজনন সিস্টেমের অঙ্গের কাল্পনিক অ্যানিমেশন ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাবিশ্বের পুরুষ জনসংখ্যার প্রায় ৭ শতাংশই বন্ধ্যাত্ব সমস্যার সম্মুখীন। পুরুষদের এই সমস্যার সমাধানে সম্প্রতি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম তৈরি করেছে অস্ট্রেলিয়ান একজন প্রকৌশলী এবং তার দল।

বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি (ইউটিএস) এর বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার এবং মেডিকেল কোম্পানি নিওজেনিক্স বায়োসায়েন্সেসের প্রতিষ্ঠাতা ডাঃ ভাসিলেস্কু এবং তার সহকর্মীরা মিলে পুরুষদের বন্ধ্যাত্ব সমস্যার সমাধানের জন্য ‘স্পার্ম সার্চ’ নামক একটি এআই সিস্টেম তৈরি করেছেন।

ভাসিলেস্কু বলেন, তার এবং তার দল দ্বারা তৈরি সফ্টওয়্যারটি সাধারণ পদ্ধতির চেয়ে ১ হাজার গুণ বেশি দ্রুততার সাথে বন্ধ্যা পুরুষদের কাছ থেকে শুক্রাণুর নমুনা শনাক্ত বা সম্ভাব্য কার্যকর শুক্রাণুকে হাইলাইট করতে পারে। এটি এমন পুরুষদের সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে যাদের বীর্যপাতে কোন শুক্রাণু নেই। বন্ধ্যা পুরুষদের এমন অবস্থাকে বলা হয় নন-অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া।

সাধারণত এই ক্ষেত্রে, অণ্ডকোষের একটি ছোট অংশ অস্ত্রোপচার করে অপসারণ করা হয় এবং ভ্রূণ বিশেষজ্ঞ ম্যানুয়ালি সুস্থ শুক্রাণুর সন্ধান করেন। এরপর টিস্যুগুলো মাইক্রোস্কোপের নীচে পরীক্ষা করা হয়। যদি কোন কার্যকর শুক্রাণু পাওয়া যায়, তবে সেগুলো নিষ্কাশন করে ডিম্বাণুতে ইনজেকশনের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। পুরো প্রক্রিয়াটিতে একাধিক কর্মীর ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগে এবং এতে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে।

যেখানে নতুন আবিষ্কৃত স্পার্মসার্চ সিস্টেম সেকেন্ডের মধ্যেই সুস্থ শুক্রাণু খুঁজে পেতে পারে। এই গতি অর্জনের জন্য ডঃ ভাসিলেস্কু এবং তার সহকর্মীরা সুস্থ শুক্রাণুর হাজার হাজার ছবি দেখিয়ে জটিল থেকে জটিলতর টিস্যুর নমুনা থেকে শুক্রাণু শনাক্ত করতে সিস্টেমটিকে প্রশিক্ষণ দিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে পুরুষ বন্ধ্যাত্ব সমস্যার হার বেড়েই চলেছে। এর কারণগুলোর মধ্যে আছে-দূষণ, ধূমপান, দুর্বল খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ব্যায়াম না করা এবং অত্যধিক মানসিক চাপ। তবে যাইহোক ‘স্পার্মসার্চ’  ভ্রূণ বিশেষজ্ঞদের চাকরী প্রতিস্থাপন করবেনা বরং তাদের একটি সহায়ক হাতিয়ার হিসেবে কাজ করবে।

 

 

Tags: এআইকৃত্রিম বুদ্ধিমত্তা
Previous Post

নয়াদিল্লিতে শনিবার শুরু হতে যাচ্ছে জি টুয়েন্টি সম্মেলন

Next Post

জীবনের প্রাপ্তির প্রশ্নে আবেগাপ্লুত আবুল হায়াত

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের প্রাপ্তির প্রশ্নে আবেগাপ্লুত আবুল হায়াত

আফগানিস্তান কোচ লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল কার্ড দেখে মাঠছাড়া আফগানিস্তান কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT