চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক ব্যক্তিত্বরা ব্যস্ত সেলফিতে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 22, মার্চ 2023
in বিনোদন
A A
বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্বের সেলফি মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সেলফি’- শব্দটির সাথে পরিচয় নেই কিংবা তুলতে পছন্দ করেন না, এই সময়ে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল! কিন্তু গত শতকেই যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তারা কি পরিচিত ছিলেন এই শব্দটির সাথে?

প্রযুক্তি সম্পর্কে যার মৌলিক ধারণাও নেই, তারও এই সহজ প্রশ্নের উত্তর জানা! অনায়াসে বলবেন, গত শতকের কারও অন্তত ‘সেলফি’ শব্দের সাথে পরিচয় থাকার কথা নয়! তাহলে আব্রাহাম লিঙ্কন, গান্ধীজী থেকে কার্ল মার্ক্স, লেনিন, স্ট্যালিন, আম্বেদকর, আইনস্টাইন, চে গুয়েভারা, বব মার্লে, এলভিস প্রিসলি থেকে মেরিলিন মনরোদের সেলফিরত ছবি আবিষ্কার হলো কীভাবে?

বিরাট হ্যাট পরা ব্যক্তিরা সেলফি তুলছে, পুরনো পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ কী, এমনটা শুনে চোখ কপালে উঠলো! সত্যি সত্যিই, রাজনীতি ও শোবিজ অঙ্গনের বহু কালজয়ী ব্যক্তিত্বকে দেখা গেল হাল সময়ের সেলফিরত ভঙ্গিতে! ভিড়ের মাঝে দিব্যি সেলফি তুলছেন তারা।‌ আর সেই ছবিগুলোই এখন নেট দুনিয়ায় ভাইরাল!

বাস্তবতা হচ্ছে, বিশ্ব বিখ্যাত এই ব্যক্তিরা প্রয়াত হয়েছেন বহু আগেই! আর এই সেলফিগুলোও তারা তুলেননি। বরং সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি! কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বিখ্যাত এই মানুষদের ‘সেলফি’ আর্ট করলেন শিল্পী জো জন মুলুর। একটি এআই মডেল ব্যবহার করে সব গুণী ও জনপ্রিয় ব্যক্তিদের বিশেষ কায়দায় এডিট করেন তিনি। সেই এডিটের ফলে দেখে মনে হবে সবাই সেলফি তুলতে ব্যস্ত।


কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবিগুলো তৈরী করে কিছুটা মজা করেই বিখ্যাত মানুষদের সেলফিগুলো জো তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন। দুদিনেই রীতিমত লাইক শেয়ারের বন্যা! প্রশংসাও পেয়েছেন বিস্তর।

ফেসবুক ও ইনস্টাগ্রামের ক্যাপশনে ছবিগুলো শেয়ার করে শিল্পী লিখেছেন,‘কম্পিউটারের পুরনো হার্ডড্রাইভে অজস্র সেলফির খনি আবিষ্কার করি। সবই অনেক কাল আগে আমাকে পাঠিয়েছিলেন বন্ধুবান্ধবেরা।’ এর পরই এই শিল্পীর মাথায় খেলে যায়, ওই ছবিগুলির উপর কারিকুরি করে যদি নিজস্বীতে ধরা যায়, তবে কেমন হয়? তা-ই করেছেন মুলুর।

তিনি জানিয়েছেন, ‘মিডজার্মি’ নামে একটি এআই সফটওয়ার দিয়ে গুণীজনদের নিজস্বীতে তুলে ধরেছেন। সেই সঙ্গে কিছুটা ফটোশপের কারসাজিও জুড়ে দিয়েছেন। এই সিরিজ়ের নাম দিয়েছেন, “সেলফি’স ফ্রম দ্য পাস্ট”।

Tags: আইনস্টাইনএলভিস প্রিসলিকার্ল মার্ক্সচে গুয়েভারাবব মার্লেমেরিলিন মনরোলিড বিনোদনলেনিনসেলফি
Previous Post

বীরের জন্মদিনে বুবলীর ‘মূল্যবান মুহূর্ত’!

Next Post

হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

Next Post
তিনজন মুসলিম পুরুষ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের খরচ কমানোর জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

মুসল্লিরা পবিত্র কাবা শরিফের সামনে প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হজের খরচ কিছুটা কমলো, বাড়লো নিবন্ধনের সময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT