চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে থাকলে আমাকেও ভিক্ষা করে খাওয়া লাগতো’

'এদেশে নিশ্চিন্তে থাকার কোনো নিরাপত্তা নাই'

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
বয়স্ক ব্যক্তি কৃষিক্ষেত্রে স্বাগত জানাচ্ছেন, হাসিমুখে হাত তুলে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুপালী পর্দার ‘মন্দ মানুষ’ হিসেবে সবার কাছে পরিচিতি আহমেদ শরীফ। তার দাপুটে অভিনয়ে মুগ্ধ হতেন দর্শক। গত পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি অভিনয় করে যাচ্ছেন। বিগত ছয় বছর ধরে পরিবার নিয়ে আহমেদ শরীফ নিউ ইয়র্কে বসবাস করছেন।

সুযোগ পেলেই দেশে আসেন। গেল বছর ‘রাজকুমার’ সিনেমাতে অনবদ্য অভিনয় করে মুগ্ধ করেছেন বর্ষিয়ান এই অভিনেতা। বর্তমানে দেশে আছেন আহমেদ শরীফ।

রবিবার (৭ সেপ্টেম্বর) এফডিসিতে অধিকাংশ শিল্পী ও দেশের মানুষের আর্থিক অবস্থা নিয়ে কথা বলেন তিনি।

আহমেদ শরীফ বলেন, আমি প্রশ্ন রাখতে চাই বর্তমানে দেশে কত মানুষের আগামীকালের বা আগামী মাসের নিশ্চিত খাওয়া দাওয়ার সুব্যবস্থা নিশ্চিত আছে! যদি মিথ্যা না বলি, নিশ্চিত ব্যবস্থা নেই। সবাই চিন্তিত সামনে মাসে কি করে সংসার চলবে। এটা কোনো মিথ্যা কথা নয়।

”আমিও যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমাকেও হাত পেতে মানুষের কাছে ভিক্ষা করে খেতে হতো। এই অবস্থা থেকে বাঁচার জন্য বিভিন্ন শিল্পী বিভিন্ন রাস্তা বেছে নিয়েছে। শুধু সিনেমার আর্টিস্ট না, নাটকের অনেক শিল্পীদের দেখেছি নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায় থাকছে।”

আহমেদ শরীফের বক্তব্য, কিন্তু কেন? এর কারণ হলো, এদেশে আনন্দ বিনোদনে বা নিশ্চিন্তে থাকার কোনো নিরাপত্তা নাই। আমি সরকারের কাছে চাইবো, শিল্পীদের নিশ্চিত জীবনযাপনের গ্যারান্টির ব্যবস্থা করে দিন।

এদিকে, কিছুদিন আগে দেয়া আরেক সাক্ষাৎকারে আহমেদ শরীফ বলেছিলেন, সব সেক্টরের মতো চলচ্চিত্রেও বৈষম্য ছিল। চলচ্চিত্রে আমার ৫৩ বছরে ৮৫০টি সিনেমা করেও আজীবন সম্মাননা পাইনি।

তিনি বলেন, এতগুলো বছরের ক্যারিয়ারে মনে হয় না আমার কম অবদান আছে। বাংলাদেশের মানুষকে গত ৫৩ বছরে আমি যথেষ্ট আনন্দ বিনোদন দিয়েছি। আমি যে ধরনের চরিত্র করেছি মানুষ সেটা সত্যি ভেবে আমাকে গালমন্দ করেছে। যদি না করতো তাহলে মনে করতাম আমি ব্যর্থ। অথচ অল্পকিছু কাজ করেও অনেকে আজীবন সম্মাননা পেয়েছেন। হয়তো বৈষম্যটা আমার ঘাড়ে চেপেছে।

কথা প্রসঙ্গে তখন আহমেদ শরীফ জানান, তার মেয়ের লেখাপড়ার কারণে নিউ ইয়র্কে থাকেন। কিছুদিনের মধ্যে তার লেখাপড়া শেষ হলে সেখানেই সে স্থায়ী হবেন।

তিনি বলেন, সুযোগ পেলে দেশে থেকে আমি চলচ্চিত্রের উন্নয়নে নিজেকে রাখতে চাই। সরকার যদি আমাকে দায়িত্ব দেয় নেব। আর যদি না পাই তবে নিজের শেষ জীবনে একটাই চাওয়া, নিজের শহর কুষ্টিয়ার মেয়র হতে চাই। আমার ছোট্ট শহরকে ঢেলে সাজাতে চাই। এটা আমার ইচ্ছে।

আহমেদ শরীফ জানান, জাতীয় নির্বাচন করার মোটেও ইচ্ছে নেই তার। বলেন, এই বয়সে পারবো কিনা জানি না। আমার অনেকদিনের ইচ্ছে আমার শহর কেন্দ্রিক ‘সিটি ফাদার’ হওয়ার। যেটা হবে সারা দেশের রোল মডেল। পানির সুব্যবস্থা থেকে বাড়িঘর সবকিছু সাজানো থাকবে।

Tags: আহমেদ শরীফএফডিসিলিড বিনোদনসিনেমা
Previous Post

ভোট নিয়ে কোন প্রকার শঙ্কা নেই: নির্বাচন কমিশনার

Next Post

চট্টগ্রামে জলদস্যুদের গোপন আস্তানায় সেনাবাহিনীর বিশেষ অভিযান

Next Post
জলদস্যুদের গোপন আস্তানায় সেনাবাহিনীর বিশেষ অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে জলদস্যুদের গোপন আস্তানায় সেনাবাহিনীর বিশেষ অভিযান

বিশ্বকাপ ক্রিকেটের দুই তারকা খেলোয়াড়ের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের আগে সেরা একাদশ প্রকাশ, রয়েছেন এক বাংলাদেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT