চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনভাবে ধর্মকর্ম পালনের অধিকার চায় আহমদীয়া সম্প্রদায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 অপরাহ্ন 04, মার্চ 2023
in - সেমি লিড, ধর্ম ও জীবন
A A
আলোচনাসভায় ধর্মীয় অধিকার ও স্বাধীনতা নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আহমদনগরে আহমদীয়া মুসলিম জামা’তের সালানা জলসা বা বার্ষিক সন্মেলনকে ঘিরে যে হামলার ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সংগঠনটি। বাংলাদেশের সংবিধান অনুসারে স্বাধীনভাবে ধর্মকর্ম পালনের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে আহমদীয়া সম্প্রদায়।

শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তির জনপদ পঞ্চগড় ঐতিহ্যগতভাবে শান্তি ও ধর্মীয় সম্প্রীতির প্রতীকরূপে বিবেচিত হয়ে আসছে। পঞ্চগড় শহরতলীতে অবস্থিত আহমদনগর ও শালশিড়ি গ্রামদুটি আহমদীয়া মুসলিম জামা’তের সদস্য অধ্যুষিত। আহমদীসহ অত্র এলাকার সকল ধর্মমতের জনগণ এখানে দীর্ঘকাল যাবৎ শান্তি ও সম্প্রীতিতে বসবাস করে আসছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, গত কয়েক বছর ধরে এই শান্তির জনপদে অশান্তি সৃষ্টির প্রয়াস চালানো হচ্ছে। যেখানে বিগত ৭২ বছর যাবৎ ‘কাদিয়ানী’ বা আহমদীয়া কোনো ইস্যুই ছিল না। সেখানে হঠাৎ করে এই ইস্যু তুলে এলাকায় অশান্তি করে এবং জনমনে আতংক সৃষ্টি করা হচ্ছে। আহমদী মুসলমানদের বিরুদ্ধে অসত্য, মনগড়া ও বিকৃত তথ্য উপস্থাপন করে সাধারণ জনগনকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে উষ্কে দেয়া হচ্ছে আমাদের বিরুদ্ধে। অথচ আহমদীরা অর্থাৎ আমরা মুসলমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সালানা জলসা বা বার্ষিক সন্মেলন একটি নিয়মিত প্রোগ্রাম। এবারের জলসাটি ছিল ৯৮তম বার্ষিক জলসা, ইতোপূর্বে ৯৭টি জলসা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে স্থান সংকুলান হয় না বিধায় পঞ্চগড়ে সালানা জলসার স্থান নির্ধারণ করা হয়েছে। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের যে কোনো স্থানে আমাদের জায়গা কেনার এবং অবকাঠামো নির্মাণের অধিকার রয়েছে। যেহেতু আহমদনগর ও শালশিড়িতে আমাদের বিপুল সংখ্যক সদস্য রয়েছেন, এখানে জাতীয় জলসা আয়োজনের ব্যবস্থা করছি ২০১৯ থেকে।

বিরোধের সূত্রপাত ২০১৯ সাল থেকে হয়েছিল বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি বাড়িঘরে আক্রমণ, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন এবং সরকারের বিভিন্ন স্তরে যোগাযোগ করে ৩, ৪ ও ৫ মার্চ ৯৮তম সালানা জলসা আয়োজনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের সাথেও নিয়মিত বৈঠক ও যোগাযোগ হয়েছে। কিন্তু জলসা অনুষ্ঠানের ঠিক এক দিন আগে একটি পক্ষ জলসা বন্ধ এবং আচমকা কয়েকটি বাড়িতে আক্রমণ করে বলে তারা উল্লেখ করে। প্রশাসনের উচ্চ পর্যায়ের আশ্বাসের প্রেক্ষিতে জলসা শুরুর পরে কিছু সংখ্যক উগ্র ও দুষ্কৃতিকারী আক্রমণ শুরু করে, তখন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কোনো সহায়তা তারা পাননি বলেও জানানো হয়।

বাংলাদেশের সংবিধান অনুসারে স্বাধীনভাবে ধর্মকর্ম পালনের অধিকার বিষয়টি উল্লেখ করে সরকার ও প্রশাসনের কাছে অধিকার সংরক্ষণে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে। সেইসাথে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করা হয়।

Previous Post

আমি বাংলা গানের ক্ষুদ্র একজন কর্মী: মমতাজ

Next Post

শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পায় বিএনপি: কাদের

Next Post
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বসে আছেন, পরিধান করেছেন চেকered গাউন ও গ্লাস।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার জনপ্রিয়তাকে ভয় পায় বিএনপি: কাদের

বিএনপি নেতার পদযাত্রা থেকে নতুন কর্মসূচির ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

পদযাত্রা থেকে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT