চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজমিস্ত্রীর কাজ করে জিপিএ-৫ প্রাপ্ত আহাদ, কলেজ ভর্তিতে অনিশ্চয়তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:09 পূর্বাহ্ন 16, মে 2024
in জনপদ, মাদারীপুর
A A
ছেলে একজন রিজার্ভার দিয়ে ইটের কাজ করছে, নির্মাণাধীন ভবনের পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহাত হোসাইন: পরিবারের আয়ের একমাত্র উৎস হয়ে রাজমিস্ত্রির কাজ করে চালিয়েছেন সংসার। পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গেছেন। তার ইচ্ছা ও পরিশ্রমের ফসল এখন তার হাতে। এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন আহাদ।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের বাগমারা গ্রামের পরিবারের বড় ছেলে আহাদ। তীব্র ইচ্ছা শক্তি, পরিশ্রম আর অদম্য মেধা থাকলে সফলতা আসবেই। তারই উজ্জ্বল দৃষ্টান্ত শিরুয়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহাদ। তার ফলাফলে খুশি পরিবার ও স্কুলের সবাই। তবে তার কলেজে ভর্তি নিয়ে দেখা যাচ্ছে অনিশ্চয়তা।

আহাদের পিতা দেলোয়ার হোসেন ঢাকায় ফেরি করে বেডসিট বিক্রি করতেন। তাতেই কোনমতে চলতে তাদের সংসার ও পড়াশোনা। কিন্তু দুই বছর আগে বাবা ব্রেইন স্ট্রোক অসুস্থ পড়েন। বন্ধ হয়ে যায় পরিবারের একমাত্র আয়ের উৎস। তখন ৯ম শ্রেণির শিক্ষার্থী আহাদের ওপর এসে পড়ে পরিবারের বোঝা।

শুরু করেন রাজমিস্ত্রির কাজ, কিন্তু বন্ধ করেননি লেখাপড়া। মেধাবী আহাদের পড়াশোনা এগিয়ে আসেন বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক ও ম্যানেজিং কমিটির সহযোগিতায় কাজের পাশাপাশিই চলে পড়াশোনা। একদিকে সংসারের বোঝা আর অন্যদিকে পড়াশোনার চাপ দুটোই সমান তালে চালিয়ে যায় আহাদ।

আহাদের ফলাফলে আবেগপ্লুত পরিবার। ছেলের ফলাফলে খুশি হয়ে অসুস্থ পিতা হাঁটতে সমস্যা হওয়া সত্ত্বেও বাজারে যান মিষ্টি কিনতে। মায়ের চোখে আনন্দের অশ্রু। তবে আর্থিক কারণে তার কলেজে ভর্তি নিয়ে দেখা যাচ্ছে অনিশ্চয়তা।তাই আহাদের লেখাপড়া চালিয়ে যেতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানালেন তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

অদম্য মেধাবী আহাদ সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সহযোগিতা পেলে আরও অনেক দূর এগিয়ে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন এমনটাই প্রত্যাশা বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়দের।

Tags: জিপিএ ৫
Previous Post

বন্ধুত্ব জোরদার করতে চীনে গেছেন পুতিন

Next Post

টাঙ্গাইলে যমুনার চরে বাদামের ভালো ফলন

Next Post
টাঙ্গাইলে যমুনার চরে বাদামের ভালো ফলন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে যমুনার চরে বাদামের ভালো ফলন

গাইবান্ধায় উপজেলা নির্বাচনের প্রচারে ব্যানার ও পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রচারে মুখর গাইবান্ধার ৩ উপজেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT