চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুয়েরোর ‘স্ক্রিনশট’ দেখে বিমর্ষ মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:46 অপরাহ্ন 09, জুন 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মেসির মনোভাবের ছবি, চ্যাম্পিয়নশিপের পরের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুদিন আগে আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যাওয়ার কথা জানিয়েছেন লিওনেল মেসি। ক্লাবটির লিগে পয়েন্ট টেবিলের তলানিতে থাকার বিষয়টি নিয়ে ৩৫ বর্ষী মহাতারকার সঙ্গে কথা বলেছেন সার্জিও আগুয়েরো। দুই বন্ধুর সেই আলাপচারিতায় হতাশা লুকাননি মেসি, হয়ে পড়েন বিমর্ষ।

মেজর লিগ সকারের চলতি মৌসুমে ১৬ ম্যাচের মধ্যে ১৫টিতেই হেরেছে ইন্টার মিয়ামি। মাত্র ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার নিচে অবস্থান করছে ক্লাবটি। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী টেবিলের শীর্ষ সাত দল সরাসরি ফাইনাল সিরিজে খেলতে পারে। অষ্টম ও নবম স্থানে থাকা দল ওয়াইল্ড কার্ড রাউন্ডে (প্লে-অফ) প্রবেশ করে।

ইন্টার মিয়ামির হাতে এবারের মৌসুমে আর মাত্র একটি খেলা বাকি আছে। বর্তমান বাস্তবতায় দলটির ওয়াইল্ড কার্ড রাউন্ডে খেলা অসম্ভবই বলা যায়। বিষয়টি নিয়ে মেসির সঙ্গে কথা বলেছেন জাতীয় দলের সাবেক সতীর্থ আগুয়েরো। পয়েন্ট টেবিলের একটি স্ক্রিনশট তিনি এলএম টেনকে পাঠান।

সঙ্গে আগুয়েরো বলেন, ‘আপনার দল পেছনে রয়েছে। আপনাদের আট থেকে নয়ের ভেতর যেতে হবে।’ তখন মেসি নাকি ভেঙে পড়েন! তিনি শুধু বলছিলেন, ‘আমাদের প্লে-অফ নিশ্চিত করতে হবে!’

সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের ক্লাবটির সঙ্গে মেসির চুক্তি নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টি-ওয়াইসি স্পোর্টস’ তথ্য দিয়েছে, তারা তিন বছরের চুক্তির ইঙ্গিত দিলেও স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ দাবি করেছে মেসিকে চার বছরের চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে।

যদি তিন বছরের চুক্তিতে যোগ দেন মেসি, প্রথম দুই মৌসুম শেষ করে পরের মৌসুমে চাইলে চুক্তি বাড়াতে পারবেন। মেয়াদ বাড়ানোর বিষয়টি নির্ভর করবে দুপক্ষের আলোচনার ভিত্তিতে। স্পেনের আরেক সংবাদমাধ্যম ‘রেলেভো’ অবশ্য বলছে দুই বছরের চুক্তি করবেন মেসি।

আগামী ৫ জুলাই এমএলএসের সেকেন্ডারি ট্রান্সফার উইন্ডোর প্রথমদিনেই মেসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা আছে মিয়ামির। আর ২১ জুলাই লিগ কাপের প্রথম ম্যাচে মিয়ামির হয়ে অভিষেক হতে পারে বিশ্বজয়ী মেসির।

Tags: আগুয়েরোইন্টার মিয়ামিমেজর লিগ সকারমেসিলিড স্পোর্টস
Previous Post

সততা আর নীতির মধ্যে আপনারা নাই: শাহনূরকে জায়েদ

Next Post

৬০ বছরে নন্দিত জনি ডেপ

Next Post
জনি ডেপের ছবি, তিনি সানগ্লাস পরেছেন এবং হেলো বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬০ বছরে নন্দিত জনি ডেপ

রামোস চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি গেলেই বছরে ২০ মিলিয়ন ডলার পাবেন রামোস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT