চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার প্রকল্পে ১৪০ কোটি ডলার ঋণ পেতে এডিবির সঙ্গে চুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 অপরাহ্ন 24, মে 2026
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
এডিবির সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উন্নয়ন কর্মকাণ্ডে চলমান স্থবিরতার মধ্যে চার প্রকল্প বাস্তবায়নে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার ঋণ পেতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে চুক্তি করেছে সরকার।

দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে এ অর্থ খরচ হবে বলে রোববার ২৪ মে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে অর্থ মন্ত্রণালয়।

এতে বলা হয়, এদিন রাজধানীর একটি হোটেলে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এডিবির মধ্যে চুক্তি সই হয়।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এডিবির প্রেসিডেন্ট মাতাসা কান্দাসহ সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চুক্তি হওয়া প্রকল্পগুলো হলো- স্ট্রেনদেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২), সেকেন্ড স্ট্রেনদেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (সাবপ্রোগ্রাম ২), সাসেক ঢাকা-সিলেট করিডোর রোড প্রজেক্ট এবং নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট।

রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে গত দেড় বছরের বেশি সময় ধরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তেমন গতি নেই। ফলে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো ঋণ ও অনুদানের অর্থ ছাড় এবং ঋণের প্রতিশ্রুতি দুই-ই কম করেছে।

রোববার প্রকাশ হওয়া ইআরডির হালনাগাদ তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে বিদেশি অর্থছাড় হয়েছে ৪২৩ কোটি ৬২ লাখ ডলার; গত অর্থবছরের একই সময়ে যা ৫১৬ কোটি ৩৪ লাখ ডলার ছিল। অর্থাৎ কমেছে ১৮ শতাংশ।

অপরদিকে বিদেশি ঋণের প্রতিশ্রুতি মিলেছে ২৮০ কোটি ডলারের, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৪২৫ কোটি ডলার। অর্থাৎ, ৩৪ শতাংশের বেশি কমেছে বিদেশি ঋণের প্রতিশ্রুতির পরিমাণ।

এর মধ্যে গত এপ্রিলে বিদেশি ঋণের কোনো প্রতিশ্রুতি না মেলার তথ্যও এসেছে। এ সময় এডিবি বড় ধরনের ঋণ দেওয়ার চুক্তি করায় অর্থনৈতিক সংকটে অর্থায়ন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ভাষ্যে।

চুক্তি সই অনুষ্ঠানে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের বিরূপ পরিস্থিতিতে এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে এডিবির এই দ্রুত সহযোগিতা খুবই প্রশংসনীয়।”

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবির প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন বলে তুলে ধরে আমির খসরু বলেন, “সে সময় দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প ঘোষণা করা হবে। এই দীর্ঘমেয়াদী প্রকল্প বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এবং উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বড় অবদান রাখবে।”

Tags: এশীয় উন্নয়ন ব্যাংক
Previous Post

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারকে রাখা হয়েছে ‘মার্কেটিং’য়ের জন্য

Next Post

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

Next Post
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশের নারী ফুটবল দলের খেলোয়াড় ও কোচ সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT