চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখ কন্যা সুহানার প্রেমে অমিতাভের নাতি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 29, মার্চ 2023
in বিনোদন
A A
সুহানা ও অমিতাভের নাতির ছবি, দুইজনের হাসি ও সৌন্দর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জ়োয়া আখতারের নতুন সিরিজ ‘দ্য আর্চিজ়’-এ একসঙ্গে অভিনয়ের সূত্রে ঘনিষ্ঠতা শাহরুখ কন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার।

তবে নিজেদেরকে শুধু বন্ধু বলে পরিচয় দিলেও গুঞ্জন রটেছে প্রেম করছেন তারা। সম্প্রতি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পরা কিছু মুহূর্ত এই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

সামাজিক মাধ্যমে সুহানা ও অগস্ত্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অগস্ত্যকে সুহানার দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে দিতে দেখা গেছে। শুধু তাই নয়, সুহানাকে গাড়ি পর্যন্ত এগিয়েও দিয়েছেন অগস্ত্য।

ইনস্টাগ্রামে এক পাপারাজ্জির প্রোফাইল থেকে শেয়ার করা এই ভিডিওটি তানিয়া শ্রফের জন্মদিনের অনুষ্ঠানে ধারণ করা হয়েছে। অগস্ত্যও একই পার্টিতে গিয়েছিলেন।

গাড়িতে উঠে চলে যাওয়ার আগে সুহানা অগস্ত্যের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এরপর হাত নাড়িয়ে বিদায় জানান। এরপরেই উড়ন্ত চুমু দেন অগস্ত্য এবং সুহানার গাড়ির দরজা বন্ধ করে দেন। এরপর আবার হেঁটে পার্টির দিকে এগিয়ে যান। এসময়ে অগস্ত্যের সঙ্গে ছিলেন তানিয়া শ্রফ ও অহন শেঠি।

এবছরের শুরুর দিকে হিন্দুস্তান টাইমসের খবর নিশ্চিত করেছিল যে সুহানা ও অগস্ত্য প্রেম করছেন। পারিবারিক সূত্রে তারা দুজনেই একে অপরকে আগে থেকেই চেনেন। তবে ইদানীং শুটিং ফ্লোর থেকে শুরু করে বলিউডের সব পার্টিতে একসঙ্গেই দেখা যাচ্ছে তাদের। শুধু বন্ধুত্বের চেয়ে তাদের ঘনিষ্ঠতা আরও কিছুটা বেড়েছে। সেই রসায়ন ধরা পড়েছে আলোকচিত্রীদের ক্যামেরাতেও।

 

View this post on Instagram

 

A post shared by @varindertchawla


সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tags: অভিনয়বলিউডশাহরুখসুহানা খান
Previous Post

গোপালগঞ্জে রমজানের শুরুতেই নিত্য পণ্যের দাম বৃদ্ধি

Next Post

আলোকিত স্থাপনা: হায়া সোফিয়া মসজিদ

Next Post
আলেকজান্দ্রিয়া, ইজিপ্টের বিখ্যাত মসজিদ ও স্থাপত্যের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: হায়া সোফিয়া মসজিদ

সাংবাদিক শামসুজ্জামানকে আটক করে আসকের নিন্দা, মুক্তির দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক শামসুজ্জামানকে আটকে আসকের নিন্দা, অবিলম্বে মুক্তি দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT