চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত, নতুন কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 পূর্বাহ্ন 10, নভেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের অফিসিয়াল লোগো, নীল রঙে সঙ্গীতময় ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৭ আগস্ট পুলিশের ইন্সপেক্টর থেকে অধস্তনদের নিয়ে গড়া সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছিল। তিন মাসের মাথায় সেই কমিটি ভেঙে দিয়ে আবারও নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

নতুন কমিটির সভাপতি করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক করা হয়েছে সাভার-আশুলিয়া জোনের ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মনিরুল হক ডাবলুকে।

রাজধানীর নয়াপল্টনস্থ বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে কক্ষে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের বর্তমান কমিটি বিলুপ্ত করে কার্যনির্বাহী পরিষদের নুতন কমিটি গঠন করা হয়।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ অ্যাসোসিয়েশন।

নতুন কমিটিতে ৭ সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের কমিটিতে রয়েছেন- সহ-সভাপতি মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, ডিবির পরিদর্শক ইমাউল হক, যুগ্ম সম্পাদক কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান, র‍্যাব সদরদপ্তরের পুলিশ পরিদর্শক মো. আশিকুর রহমান, পুলিশ পরিদর্শক, গাজীপুর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. সালাহউদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, বিশেষ শাখার (এসবি) পুলিশ পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেনকে দপ্তর সম্পাদক এবং ডিবির পুলিশ পরিদর্শক মো. হাসান আলীকে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সংগঠনকে সার্বিকভাবে সহায়তা করার জন্য পুলিশ পরিদর্শক (অব.) মো. মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসানকে উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

Tags: কমিটি বিলুপ্তনতুন কমিটি গঠনপুলিশ অ্যাসোসিয়েশন
Previous Post

শেখ হাসিনার কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী গ্রেপ্তার

Next Post

রিমান্ডে অসুস্থ পলক, হাসপাতালে ভর্তি

Next Post
সাংবাদিকের উপর পুলিশি হস্তক্ষেপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রিমান্ডে অসুস্থ পলক, হাসপাতালে ভর্তি

জিরো পয়েন্টের কেন্দ্রস্থলে বড় হৃদয়ের প্রতিকৃতি, চারপাশে যানবাহন ও পথচারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিরো পয়েন্টকে ঘিরে সতর্ক পুলিশ, থাকছে গোয়েন্দা নজরদারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT