চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার শিহাব শাহীনের ফিল্মে আফজাল হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 29, জুলাই 2023
in বিনোদন
A A
শিহাব শাহীনের ফিল্মে আফজাল হোসেনের ছবি, দুই অভিনেতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আফজাল হোসেন, তার অভিনয় কিংবা নির্মাণে মুগ্ধ হননি এমন মানুষ খুঁজে পাওয়া বিরল! একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতার সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন সময়ের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন।

‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ শিরোনামে শিহাব শাহীনের নতুন এক ওয়েব ফিল্মে দেখা যাবে আফজাল হোসেনকে।

জানা গেছে, ক্রাইম-থ্রিলার জনরার এই ফিল্মটি নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে। বাবা আর মেয়ের গল্পে এখানে আফজাল হোসেনের মেয়ের চরিত্রে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ।

শিহাব শাহীন জানান, ফিল্মটি নির্মিত হবে তার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনাকে কেন্দ্র করে। তার মেয়ে অস্ট্রেলিয়া থাকেন। একদিন সে তার বাবাকে ফোন দিয়ে বলে যে, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। সে বিষয়কে ঘিরেই সিনেমাটির গল্প।

‘সিন্ডিকেট’, ‘মায়াশালিক’ খ্যাত এ নির্মাতা বলেন, ‘আফজাল হোসেন, হুমায়ূন ফরিদীর মতো শিল্পীদের সঙ্গে কাজ করা একজন পরিচালকের জন্য সুবর্ণ সুযোগ। কিন্তু ফরিদী ভাইয়ের সঙ্গে সেটা মিস করেছি। যোগাযোগ ছিল, উনি আমার কাজের প্রশংসা করতেন কিন্তু আমাদের একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। এই ফিল্মটির মধ্য দিয়ে আফজাল ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে যাচ্ছে। আমি উনাকে গল্পটা শুনিয়ে বলেছি যে, এই কাজটা আমি করতে চাই, মিস করতে চাই না। তখন উনি বলেছেন যে, ‘এটা আমার জন্য অত্যন্ত আনন্দের হবে যদি এটাকে সুন্দরভাবে শেষ করতে পারো।’

আগামী ১৭ আগস্ট থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ এর শুটিং শুরু হবে অস্ট্রেলিয়াতে। সেখানে প্রায় সপ্তাহখানেক শুটের পর বাকি অংশের দৃশ্যায়ন হবে বাংলাদেশ। ফিল্মটিতে আফজাল হোসেন, তাসনিয়া ফারিণ ছাড়াও দেখা যাবে খায়রুল বাসারকে।

সর্বশেষ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজ দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন শিহাব শাহীন। শিগগিরই আসছে এর দ্বিতীয় কিস্তি। এছাড়াও রয়েছে ‘সিন্ডিকেট ২’সহ আরও বেশ কিছু প্রজেক্ট।

Tags: আফজাল হোসেনলিড বিনোদনশিহাব শাহীন
Previous Post

ইতালিকে গুঁড়িয়ে শেষ ষোলোতে সুইডেন

Next Post

রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি-আ.লীগ-পুলিশ সংঘর্ষ

Next Post
বিএনপি-আ.লীগ-পুলিশ সংঘর্ষের সময় রাজধানীর বিভিন্ন জায়গায় জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিভিন্ন জায়গায় বিএনপি-আ.লীগ-পুলিশ সংঘর্ষ

সৌন্দর্যবর্ধক নার্গিসের ছবি, হালকা বাদামী লম্বা চুল ও সুন্দর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূতুড়ে সব কাণ্ডে ফ্ল্যাট ছাড়তে হয়েছিল নার্গিসকে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT