চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলার পর কলম্বিয়া-কিউবা-মেক্সিকোর দিকে নজর ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 05, জানুয়ারি 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ল্যাটিন আমেরিকার সরকারগুলোর দিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে এবং মেক্সিকোকে সতর্ক করেছেন যে, দ্রুত ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে বাধ্য হবে। কিউবার পরিস্থিতি নিয়েও বলেছেন, কিউবা স্বয়ংক্রিয়ভাবে পতনের পথে আছে।

আজ (৫ জানুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণকালে ভেতরে থাকা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “কলম্বিয়া ও ভেনেজুয়েলা উভয়ই অনেক সমস্যায় ঘেরা। বোগোটার সরকার পরিচালিত হচ্ছে একজন অসুস্থ ব্যক্তির দ্বারা, যিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করেন। আর তিনি এটি খুব দীর্ঘসময় করতে পারবেন না।” এছাড়া তিনি পেট্রোকে সরাসরি লক্ষ্য করে বলেন, “উনি সতর্ক থাকবেন।”

ট্রাম্পের মন্তব্যের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি ট্রাম্পকে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা বন্ধ করার আহ্বান জানান এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্বের কথা বলেন। পেট্রো বলেন, আমরা শুধুমাত্র উত্তরের দিকে তাকাই না, বরং সারা বিশ্বকে বুঝতে, বাণিজ্য করতে এবং একত্রিত হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সম্প্রতি কারাকাসে মাদুরোকে গ্রেফতার করে। নারকো-টাররিজম মামলায় তার বিচার করার উদ্দেশ্য জানিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলাকে আমরা নিয়ন্ত্রণে রেখেছি, এবং যদি দেশটি ভদ্র আচরণ না করে, যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে। কিউবা পতনের দিকে এগোচ্ছে। তারা ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল, এখন কোনো আয় নেই। কিউবার পতন অনিবার্য।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমকে উদ্দেশ্য করে ট্রাম্প জানিয়েছেন, তিনি প্রয়োজনে মেক্সিকোতে সেনা পাঠাতে প্রস্তুত। মেক্সিকোর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, দেশটিকে নিজের ব্যবস্থা ঠিক করতে হবে কারণ মাদক পাচার তীব্র হচ্ছে।

Tags: কলম্বিয়াকিউবাডোনাল্ড ট্রাম্পভেনেজুয়েলামেক্সিকো
Previous Post

এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

Next Post

যুদ্ধের আগুন ভেনেজুয়েলায়

Next Post

যুদ্ধের আগুন ভেনেজুয়েলায়

মাদুরোর মতো আরও যেসব রাষ্ট্রপ্রধানকে আটক করেছিল যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT