চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বছর পর প্রধানমন্ত্রী আজ যশোর যাচ্ছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:54 পূর্বাহ্ন 24, নভেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের পথে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার যশোর যাচ্ছেন। দুই বছরের বেশি সময় পর রাজধানীর বাইরে তার এই সফর উপলক্ষে যশোরে উৎসবের আমেজ সেজেছে বর্ণাঢ্য সাজে।

পাঁচ বছর পর যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর কাছে যশোর উন্নয়নের প্রস্তাবনা থাকবে বলে স্থানীয় নেতারা জানিয়েছেন। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের পর এবার ২৪ নভেম্বর যশোর আসছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১২টায় যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভা।

১৯৭২ সালের ২৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একই স্টেডিয়ামে সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তার প্রায় ৫০ বছর পর শেখ হাসিনা সেখানে ভাষণ দেবেন। এ কারণে এ সমাবেশকে ঐতিহাসিক বলছেন আওয়ামী লীগের নেতারা।

যশোর সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ জানান, দলের সভাপতি ও দেশের উন্নয়নে সফল প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের আমেজ যশোরে। নেতা-কর্মীদের ব্যাপক উৎসাহ। নানান সাজে সাজানো হচ্ছে যশোরকে। লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। এ উপলক্ষে বুধবার সকালে জেলা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে

Tags: জনসভাপ্রধানমন্ত্রীযশোরশেখ হাসিনা
Previous Post

কানাডার দাপট সামলে জিতল বেলজিয়াম

Next Post

২৩ জেলায় নতুন ডিসি

Next Post
বাংলাদেশ সরকারের জননিরাপত্তা মন্ত্রণালয়ের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩ জেলায় নতুন ডিসি

ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসাবশেষের মধ্যে একজন ব্যক্তি হাঁটছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ ক্ষেপনাস্ত্র হামলায় পুরো ইউক্রেন অন্ধকারে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT