দুই বছর পর আবার চালু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ট্রেন চলাচল। কোভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের মার্চ মাস থেকে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল।
করোনা মহামারীর পর রোববার থেকে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেসের চলাচল শুরু হয়েছে বলে জানায় দ্য হিন্দুস্তান টাইমস ।
বন্ধন এক্সপ্রেস খুলনার সাথে কলকাতা এবং মৈত্রী এক্সপ্রেস কলকাতাকে ঢাকার সাথে সংযুক্ত করেছে।
রোববার সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে গিয়েছে বন্ধন এক্সপ্রেস।
ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহের সহকারী বাণিজ্যিক ব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা জানান, আমরা চাই দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হোক। বাংলাদেশ থেকে যাত্রীরা আসে মূলত পর্যটন, চিকিৎসা এবং কেনাকাটার উদ্দেশ্যে। যেহেতু প্রথম দিন, তাই যাত্রীর সংখ্যা কম। প্রথম দিন বন্ধন এক্সপ্রেসে মাত্র ১৯ জন যাত্রী ছিলেন। এবং মৈত্রী এক্সপ্রেসে প্রায় ১০০ জন যাত্রী ছিল।
আগামী ১ জুন থেকে নিউ জলপাইগুড়ি-ঢাকা মিতালি এক্সপ্রেস চালু হতে চলেছে।
২০২১ সালের মার্চ মাসে উদ্বোধন হওয়া সত্ত্বেও মিতালি এক্সপ্রেসের কার্যক্রম শুরু হয়নি।








