চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আকা’ নিয়ে নিশো-ভিকির নতুন পরীক্ষা, সঙ্গে নাবিলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 23, আগস্ট 2025
in বিনোদন
A A
নিশো, ভিকা ও নাবিলা অভিনীত নাটকের দৃশ্য, নাটকীয় পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুড়ঙ্গ’ দিয়ে সিনেমায় পা রাখার পর অন্য মাধ্যমে পুরোপুরি অনুপস্থিত তারকা অভিনেতা আফরান নিশো! চলতি বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত দ্বিতীয় ছবি ‘দাগী’। ‘দম’ নামে নতুন আরো একটি সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা।

এরমধ্যেই জানা গেল, প্রায় তিন বছর পর ওটিটিতে আসছে নিশো অভিনীত একটি ওয়েব সিরিজ। ভিকি জাহেদ নির্মিত সিরিজটির নাম ‘আকা’। ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।

‘আকা’ সিরিজে নিশো জুটি বেঁধেছেন ‘আয়নাবাজি’ কিংবা ‘তুফান’ খ্যাত মাসুদা রহমান নাবিলার সাথে। ভিকির পরিচালনায় ন্যায়-অন্যায়, প্রতিশোধ, রহস্য-রোমাঞ্চের আবহে তৈরি হয়েছে সিরিজটি।

শনিবার প্রকাশিত হয়েছে সিরিজটির দ্বিতীয় পোস্টার। যেটি ফেসবুকে শেয়ার করে ভিকি লিখেছেন, “অসহায় তাড়িয়ে বেড়াও/কাছে টানো হিংস্র শ্বাপদ/ ভাবছো যেটা বীরের প্রতীক/ আসলে সে মস্ত আপদ!”

পোস্টারে নিশোর দুটি ভিন্ন রূপ ধরা দিয়েছে—একটি ভয়ঙ্কর অ্যাকশনমুখী চরিত্রে, অন্যটি একেবারেই সাদামাটা যুবকের চাহনিতে।

‘আকা’ নিয়ে এর আগে পরিচালক জানিয়েছেন, “আকা নির্মাণ আমার কাছে খুবই ইমোশনাল এক জার্নি। আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশাল থ্রিলার নির্মাণ করলাম। ‘আকার’ মাধ্যমে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি।”

নিশোকে নিয়ে চ্যানেল আইয়ে ভিকির ‘পুনর্জন্ম সিরিজ’ বেশ জনপ্রিয় হয়েছিল। দর্শক এখনো দেখার অপেক্ষায় এই ফ্র্যাঞ্চাইজির স্পিন অব সিরিজ ‘রাফসান হক’। এর মধ্যেই নিশোকে নিয়ে ভিকি নতুন সিরিজ নিয়ে আসছেন, স্বভাবতই আগ্রহী হয়ে আছেন তাদের ভক্ত অনুরাগীরা।

Tags: আকাআয়নাবাজিতুফানদাগীনাবিলাপুনর্জন্মভিকি জাহেদলিড বিনোদনসিনেমাহইচই
Previous Post

শান্তিচুক্তি না হলে রাশিয়াকে নিষেধাজ্ঞা দেবেন ট্রাম্প

Next Post

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে রাজধানীতে ইয়ুথ মার্চ

Next Post
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে যুবকদের প্রতিবাদী সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের দাবিতে রাজধানীতে ইয়ুথ মার্চ

বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের ছবি, তিনি গম্ভীর মুখে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT