চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতকে চিনে ফেলায় বাবা-ছেলেকে কুপিয়ে আহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 পূর্বাহ্ন 18, জুলাই 2023
in জনপদ, ঢাকা
A A
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছবি, ঢাকায় অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকির হাসান, সাভার প্রিতিনিধি

ঢাকার ধামরাইয়ে স্বর্ণ ব্যবসায়ীর টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। এসময় এক ডাকাতকে চিনে ফেলায় বাবা-ছেলেকে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আহত ব্যক্তিরা হলেন স্থানীয় জয়পুরা বাজারের নিউ মুসলিম জুয়েলার্সের মালিক মো. নাজিম উদ্দিন ও তার ছেলে তানভীর রহমান। তারা উপজেলার সোমবাগ ইউনিয়নের গাওয়াইল নদীর পাড় গ্রামের বাসিন্দা। ঘটনার সময় স্বর্ণ ব্যবসায়ীর ছেলে তানভীর ডাকাত দলের একজনকে চিনে ফেলেন। তার নাম মহসিন উজ্জামান। তিনি গাওয়াইল গ্রামেরই বাসিন্দা বলে জানিয়েছেন তারা।

সোমবার (১৭ জুলাই) রাতে উপজেলার সোমবাগ ইউনিয়নের গাওয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এসময় তাদের সঙ্গে থাকা তিন লাখ টাকা ও আট ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী।

ভুক্তভোগী জানান,রাত ৯টার দিকে জয়পুরা বাজারে নিজেদের দোকান বন্ধ করে ছেলে তানভীর রহমানকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী নাজিম উদ্দিন। পথে গাওয়াইল এলাকার মো. নাছির নামের একজনের বাড়ির সামনে পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেট কার তাদের গতিরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই তারা বাবা-ছেলেকে আটকে তিন লাখ টাকা ও আট ভরি স্বর্ণের ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে রাস্তা একদিক থেকে একটি ট্রাক আসতে দেখে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় আক্রান্ত ব্যক্তিদের চিৎকারে আশপাশের বাসিন্দারা উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, ‘আমি চিৎকার করলে ডাকাত দল আমাকে গুলি করার প্রস্তুতি নেয়। ছেলে আমার মুখ চেপে ধরে চিৎকার করতে মানা করে। এসময় আমার ছেলে ডাকাত দলের একজনকে চিনে ফেলায় তারা আমাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

ব্যবসায়ীর ছেলে তানভীর রহমান বলেন, কিছু বুঝে ওঠার আগেই পাঁচজন আমাকে ঘিরে ফেলে। আমার গলায় ধারালো ছুরি ধরে টাকা ও স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেয়। এসময় মহসিন উজ্জামান নামের গাওয়াইল গ্রামের একজনকে আমি চিনে ফেলি। এ কারণে তারা আমাকে ও বাবাকে কুপিয়ে মেরে ফেলার চেষ্টা করে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন খান বলেন, জয়পুরা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী নাজিম উদ্দিন ও তার ছেলেকে কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে ডাকাতরা। খবর পেয়ে সেখানে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাত দলকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

Tags: কুপিয়ে আহতডাকাতিধামরাইসাভার
Previous Post

স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে ঢাকা-১৭ উপনির্বাচনে হামলা প্রসঙ্গ

Next Post

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

Next Post
নদ-নদীর পানি কমে গেছে, নদীর পাড়ে ছোট ছোট ঘর ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

নেত্রকোণার সীমান্তে ভারতীয় বন্য হাতির তাণ্ডবের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণার সীমান্তে বছরের পর বছর ভারতীয় বন্য হাতির তাণ্ডব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT