চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারি-মূল্যস্ফীতিতে এশিয়ায় চরম দারিদ্র্যের সংখ্যা ৭ কোটি বেড়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:38 অপরাহ্ন 24, আগস্ট 2023
in আন্তর্জাতিক
A A
দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা ও ঝুঁকি, দারিদ্র্য ও উন্নয়নের চ্যালেঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, কোভিড-১৯ মহামারি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে গত বছর এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে চরম দারিদ্র্য মানুষের সংখ্যা বেড়েছে প্রায় ৭ কোটি।

আলজাজিরা জানিয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে উন্নয়নশীল এশিয়ায় সাড়ে ১৫ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের শিকার হয়েছেন যা মহামারির আগের তুলনায় ৬ কোটি ৭৮ লক্ষ জন বেশি।

২০১৭ সালে বিশ্বব্যাংকের সংজ্ঞা অনুযায়ী, কারও দৈনিক জীবনযাত্রার ব্যয় যদি ২ দশমিক ১৫ ডলারের (২৩৫ টাকা) কম হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি চরম দারিদ্র্যের শিকার।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২২ সালে চরম দারিদ্র্যের সংখ্যা ২০২১ এর তুলনায় এক কোটিরও বেশি সংখ্যক কমলেও তা এশিয়ার জন্য তেমন স্বস্তিকর হয়নি। কারণ বিশ্বের বৃহত্তম এই মহাদেশের দেশগুলোতে গত বছর থেকেই লাগামহীনভাবে বাড়ছে খাদ্য, জ্বালানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।

নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতির কারণে দারিদ্র্যে লোকজনের দৈনিক আয়ের একটি বড় অংশই ব্যয় হয়ে যাচ্ছে খাদ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গিয়ে।

এই বিষয়ে এডিবি’র প্রধান অর্থনীতিবিদ আলবার্ট পার্ক বলেছেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কোভিড-১৯ মহামারি থেকে ক্রমাগতভাবে পুনরুদ্ধার হচ্ছে কিন্তু জীবনযাত্রার বর্ধিত সঙ্কট দারিদ্র্য দূরীকরণের যে অগ্রগতি তা হ্রাস করছে। দেশগুলোর এখন উচিত দারিদ্র্যতা কমাতে সামাজিক নিরাপত্তা বেস্টনীকে শক্তিশালী করা এবং বিনিয়োগ ও উদ্ভাবন বৃদ্ধি করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।

Tags: এডিবিএশিয়াদরিদ্রমহামারি
Previous Post

মাসুদা ভাট্টি এবং শহীদুল আলম ঝিনুক নতুন তথ্য কমিশনার

Next Post

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার যাদের হাতে

Next Post
ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার যাদের হাতে

তথ্যমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন, দর্শক উপস্থিত, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি শুধু তারেকের লাঠিয়াল বাহিনী হবে নাকি রাজনৈতিক দল: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT