চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে ক্লিনিক স্থাপন করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডা. নাহরীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:06 পূর্বাহ্ন 04, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশি বংশোদ্ভূত ডা. নাহরীন ইউক্রেনে ক্লিনিক স্থাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনসিলভানিয়ার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডা. নাহরীন আহমেদ ইউক্রেনে এক সপ্তাহের বেশি সময় কাটিয়ে পেনসিলভানিয়ায় ফিরেছেন। তিনি ইউক্রেনে ধ্বংস হওয়া এলাকায় ক্লিনিকও স্থাপন করেছেন।

শুক্রবার ৪ আগস্ট সিবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, রাশিয়ান আগ্রাসনের পর ইউক্রেনে এটি ছিল ডা. নাহরীন আহমেদের ষষ্ঠ তম সফর।

ডা. নাহরীন আহমেদ সিলেট মেডিকেল কলেজের শহীদ অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমেদের নাতনি এবং মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদের মেয়ে।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের পালমোনারি এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক নাহরীন আহমেদ। তিনি মেডগ্লোবাল নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক। সংস্থাটি দুর্যোগপূর্ণ অঞ্চলে সেবা কার্যক্রম পরিচালিত করে। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা শুরু হলে মেডগ্লোবাল সেখানেও কার্যক্রম শুরু করে।

ইউক্রেন সফর প্রসঙ্গে ডা. নাহরীন আহমেদ বলেন, ‘যুদ্ধ বিধ্বস্ত লোকদের দেখে আমি সর্বদা বিস্মিত হই। তাদের সহযোগিতা করতে সব সময় এগিয়ে যাই।’ ইউক্রেনের কথা বলতে গিয়ে তিনি বলেন, আপনি যত পূর্ব দিকে যেতে থাকবেন ততই রাস্তাগুলো খারাপ দেখতে পাবেন।

রাশিয়া ইউক্রেন আক্রমণ করার দু’সপ্তাহ পর তার একটি দল ইউক্রেনের স্থানীয় সার্জারি ডাক্তারদের প্রশিক্ষণ দিয়েছিলেন। এছাড়াও সর্বশেষ এই সফরে তিনি পূর্ব ইউক্রেনে কয়েকটি মোবাইল ক্লিনিক স্থাপন করেন। ডা. নাহরীন বলেন, এগুলো এমন এলাকায় স্থাপন করা হয়েছে, যেখানে স্বাস্থ্য অবকাঠামো প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

তিনি বলেন, বারবার বিভিন্ন ভারী অস্ত্র কিংবা কামানের আওয়াজ শোনা আপনার জন্য বিরক্তিকর। এছাড়াও সেখানে মানুষজন নিয়মিত বিপদের মধ্যে অবস্থান করছেন। তারা উপলব্ধি করছেন, যেকোন সময় যেকোন ধরনের বিপদ তাদের অপেক্ষা করছে।

ইউক্রেনের ভয়াবহতা নিয়ে ডা. নাহরীন বলেন, যে রাতে ক্রামতোর্স্ক শহরে ক্ষেপণাস্ত্র হামলায় আটজন নিহত হয়, সেই রাতে তিনি এই শহর থেকে মাত্র দেড় মাইল দূরে অবস্থান করছিলেন। তার দল নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন তিনি।

ডা. নাহরীন আহমেদ পুনরায় সপ্তম বারের মতো ইউক্রেন সফরের প্রস্ততি নিচ্ছেন বলেও তিনি জানান। তিনি বলেন, ‘শীঘ্রই সপ্তম সফরে ফিরে যাওয়ার পরিকল্পনা করছি।’

ড. নাহরীন আহমেদ অবসরের বেশিরভাগ সময় বাংলাদেশ, ইয়েমেন, ইথিওপিয়া, কলম্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যের অনগ্রসর এলাকায় চিকিৎসাসেবায় নিয়োজিত থাকেন। আমেরিকার বেশ কিছু পিছিয়ে পড়া জনপদে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং রোগীর যত্ন বিতরণ ব্যবস্থার উন্নতিতে ড. নাহরীন আহমেদ কাজ করে আসছেন। ড. নাহরীন আহমেদের নেতৃত্ব, নিজেকে মানবতার কাজে উৎসর্গ করা এবং সাহস দেখে আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা গর্বিত। আমেরিকায় জন্ম বাংলাদেশি প্রজন্ম ড. নাহরীন আহমেদকে আদর্শ মনে করে অনুপ্রাণিত বোধ করে।

Previous Post

চট্টগ্রামে সার লোড করার সময় চাঁদাবাজীর অভিযোগ

Next Post

ভুলের মাশুল দিয়েই হেরেছে ভারত

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুলের মাশুল দিয়েই হেরেছে ভারত

পান্না কায়সার একজন প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক সাংসদ, চ্যানেল আই অনলাইনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ জায়া ও সাবেক সাংসদ পান্না কায়সার মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT