চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমা মুক্তির দুই সপ্তাহ পর এলো গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 30, অক্টোবর 2021
in বিনোদন
A A
চন্দ্রাবতী কথা নাটকের দুই চরিত্রের দৃশ্য, এক নারী ও এক পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

এন রাশেদ চৌধুরী পরিচালিত বহুল প্রশংসিত সিনেমা ‘চন্দ্রাবতী কথা’ মুক্তি পেয়েছে গত ১৫ তারিখ। তৃতীয় সপ্তাহে সিনেমাটি চলছে রাজধানী সহ একাধিক প্রেক্ষাগৃহে। আর এরমধ্যেই ইউটিউবে এলো ছবির একটি গান।

শনিবার ‘চন্দ্রাবতী কথা’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। ‘ডুরি ছিঁড়ে না’ শিরোনামে গানটি বিচ্ছেদি ভাটিয়ালি গান। খায়রুল আলম বাদলের লেখা গানটি গেয়েছেন কিশোরগঞ্জের শিল্পী শঙ্কর দে।গান রেকর্ডিং পরিচালনা করেছেন কমল খালিদ ও সাউন্ড ডিজাইন করেছেন সুকান্ত মজুমদার।

সিনেমা মুক্তির ১৫ দিন পর গান প্রকাশ নিয়ে নির্মাতা এন রাশেদ চৌধুরী বলেন, ‘আমাদের সিনেমা ‘চন্দ্রাবতী কথা’ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের বিপুল আগ্রহ দেখা যায় ‘ডুরি ছিঁড়ে না’ গানটিকে ঘিরে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ এবং অনুরোধ করেন পুরো গানটি প্রকাশ করার জন্য। সবার আগ্রহ এবং চন্দ্রাবতী কথা’র প্রতি ভালোবাসা থেকে সিনেমার পূর্ণাঙ্গ গানটি আজ প্রকাশ করা হলো।’

১৫ অক্টোবর দেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড’ এর নিবেদনে এন রাশেদ চৌধুরীর প্রথম পূর্ণদৈর্ঘ্য এই সিনেমাটি!

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে ঢের বেশি নাটকীয় এবং একইসঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন। ষোড়শ শতকের অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীকে নিয়ে নির্মিত ‘চন্দ্রাবতী কথা’।

‘চন্দ্রাবতী কথা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়া আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

ছবির সম্পাদনা ও শব্দ সংযোজনে ছিলেন যথাক্রমে পশ্চিমবঙ্গের প্রখ্যাত সম্পাদক শঙ্খ ও শব্দগ্রাহক সুকান্ত মজুমদার। এর কালার কারেকশন ও পোস্ট এর অন্যান্য কাজ হয়েছে কলকাতার চেরীপিক্স এ। ছবির সংগীতায়জনে ছিলেন কলকাতার খ্যাতনামা লোকংগীত শিল্পী সাত্যকি ব্যানার্জী।

সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েসন্স-এর প্রযোজনায় ‘চন্দ্রাবতী কথা’ ছবির টিভি ও অনলাইন সত্ব চ্যানেল আইয়ের।

ডুরি ছিঁড়ে না:

Tags: আরমান পারভেজ মুরাদএন রাশেদ চৌধুরীগাজী রাকায়েতগানচন্দ্রাবতী কথাজয়ন্ত চট্টোপাধ্যায়জয়িতা মহলানবিশনওশাবা আহমেদমিতা রহমানরাজধানীলিড বিনোদনসিনেমা
Previous Post

জি২০ শীর্ষ সম্মেলনে জলবায়ূ পরিবর্তন নিয়ে আলোচনার অঙ্গীকার

Next Post

ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

Next Post
ইরানের ড্রোনের জন্য প্রস্তুত করা যুদ্ধবিমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ

বিভিন্ন পেশার মানুষ একত্রিত হয়ে সাম্প্রদায়িকতা বিরোধী সমাবেশে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্মিলিত প্রচেষ্টায় উগ্র সাম্প্রদায়িকতা রুখতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT