চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে শেষে শ্বশুরবাড়ি না গিয়ে সরাসরি পরীক্ষাকেন্দ্রে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:05 পূর্বাহ্ন 06, ফেব্রুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিয়ের পর সরাসরি পরীক্ষাকেন্দ্রে যাচ্ছেন এক নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ে শেষে শ্বশুরবাড়ি না গিয়ে সেই পোশাকেই পরীক্ষাকেন্দ্রে যেতে আগ্রহ প্রকাশ করেছেন কনে খুশবু রাজপুত। বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির লোকজন তাতে সম্মতি দিয়ে দেবরের মাধ্যমে পাঠালেন পরীক্ষাকেন্দ্র।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশের ঝাঁসির বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীর এমন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়, বিয়ের পরের দিন সকালে কনে দুই পরিবারের সামনে পরীক্ষা দিতে যাওয়ার কথা জানান। কনের এই অনুরোধ কোনও রকম আপত্তি জানাননি তার বাবার বাড়ি ও শ্বশুরবাড়ির লোকজন। বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার আগে পরীক্ষা দিতে গেলেন কনে, আর তাকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে গেলেন তার দেবররা।

কনের বেশে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে আশীর্বাদও নিয়েছেন খুশবু। ছাত্রীর এমন সিদ্ধান্তে খুশি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিয়ের পরবর্তী পর্যায়ের সমস্ত আচার ও নিয়ম পালন করেছেন তিনি। তার পরেই বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশে যাত্রা করেন খুশবু।

খুশবু বলেন, বিয়ের নিয়মকানুন ঘণ্টা দুয়েক পরে করলেও কিছু ক্ষতি হবে না। তবে পরীক্ষা দেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে গেলে আমার আফসোস থেকে যেত সারাজীবন। আমার পরিবারের লোকজন আমার কথা বুঝেছেন। তারা সবসময় আমার পাশে ছিলেন, আমায় সাহায্য করেছেন পদে পদে। আমি সব মেয়ের কাছেই অনুরোধ করব বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য।

Previous Post

হাঁটুর চোটে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে মার্টিনেজ

Next Post

দেশে আনা হচ্ছে কুয়েতে নিহত বাংলাদেশীর লাশ

Next Post
কুয়েতে নিহত বাংলাদেশীর লাশ দেশে আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আনা হচ্ছে কুয়েতে নিহত বাংলাদেশীর লাশ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যহতি পেলেন সেই বিচারক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT