সরকার যে সংসদের কাছে দায়বদ্ধ বা যার কাছে জবাবদিহি করে সেই সংসদের ভারপ্রাপ্ত স্পিকার মনে করছেন, প্রথম ৬ মাসে সরকার কর্মদক্ষতার সাথে পরিকল্পনা মাফিক এগিয়ে যাচ্ছে। বিএনপি সরকারের প্রথম ছয় মাসের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেছেন, সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করতে পারছে প্রাণবন্ত ও কার্যকর সংসদ।








