চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাতালঘর’ নিয়ে ফিরছেন মিঠু, ভারতে প্রিমিয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 17, নভেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালের জুনে মুক্তি পায় নূর ইমরান মিঠু পরিচালিত প্রথম সিনেমা ‘কমলা রকেট’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সেই সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়ায়। সেই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানোর পাশাপাশি পুরস্কারও অর্জন করে।

প্রায় চার বছর পর নিজের দ্বিতীয় সিনেমা নিয়ে ফিরছেন মিঠু। নাম ‘পাতালঘর’। তারকাবহুল এই সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে ২০২০ সালের অক্টোবরে, নির্মাতার নিজ বাড়ি রাজবাড়িতে। ২০ নভেম্বর থেকে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই) এর ৫৩তম আসরে হচ্ছে ‘পাতালঘর’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার।

আইএফএফআই এর ওয়েব সাইটে এমনটাই দেখা গেছে। উৎসবের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী ২৪ নভেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে ‘পাতালঘর’ সিনেমার প্রদর্শনী। সিনেমাটি দেখানো হবে আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ।

মিঠুর ‘পাতালঘর’ সিনেমাটি প্রযোজনা করেছেন আবু শাহেদ ইমন। পরবর্তীতে সিনেমাটির সাথে যুক্ত হয় ইমপ্রেস টেলিফিল্ম। নির্মাতা জানিয়েছেন, সব ঠিক থাকলে উৎসবে যোগ দিতে আগামি ২২ নভেম্বর ঢাকা ছাড়বেন।

‘পাতালঘর’ এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নিজের অভিনীত সিনেমা মনোনীত হওয়ায় বেশ উচ্ছ্বসিত তিনি। সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের ‘পাতালঘর’ সিনেমাটি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। অভিনন্দন সিনেমার পুরো টিমকে।”

সিনেমায় ফারিয়া অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে, তার মায়ের চরিত্রে আছেন আফসানা মিমি। এছাড়াও অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু,মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মামুনুল হক, রওনক হাসান, অর্ষা প্রমুখ।

Tags: অর্ষাওয়ার্ল্ড প্রিমিয়ারগিয়াস উদ্দিন সেলিমচিত্রনায়িকানুসরাত ফারিয়ানূর ইমরান মিঠুপাতালঘরফজলুর রহমান বাবুমামুনুর রশীদমামুনুল হকমিঠুরওনক হাসানলিড বিনোদনসালাহউদ্দিন লাভলুসিনেমা
Previous Post

গোমস্তাপুরে কুমির আতঙ্কে দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ

Next Post

জন্মদিনে রুনা লায়লাকে চ্যানেল আইয়ে লালগালিচা সংবর্ধনা

Next Post
জনপ্রিয় ব্যক্তিদের লালগালিচায় স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে রুনা লায়লাকে চ্যানেল আইয়ে লালগালিচা সংবর্ধনা

রাহুলের পাশে সুচিত্রা সেনের নাতনি, উচ্ছ্বাসে ভরা মুখ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহুলের পাশে সুচিত্রা সেনের নাতনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT