চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজানের পর এবার যুক্তরাজ্যে বাংলাদেশি ছোট ছবি!

যুক্তরাজ্যের ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী ছবি ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 18, আগস্ট 2025
in বিনোদন
A A
প্রকৃতি পটভূমিতে একজন যুবক সানগ্লাসে চেতনা প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হওয়ার পর এবার যুক্তরাজ্যের ‘ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ মনোনীত হলো বাংলাদেশি শর্টফিল্ম ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’।

উৎসব কর্তৃপক্ষ চলচ্চিত্রটির নান্দনিকতা, কাহিনীর শক্তি এবং ভিজ্যুয়াল ভাষায় মুগ্ধ হয়ে এটিকে উৎসবের ‘উদ্বোধনী ছবি’ হিসেবে প্রদর্শনের জন্য বেছে নিয়েছে। এ ঘটনায় উচ্ছ্বসিত তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।

নির্মাতা বলেন, ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যুক্তরাজ্যের অন্যতম উদ্যমী ও সাহসী চলচ্চিত্র উৎসব। যা নতুন প্রজন্মের স্বতন্ত্র কণ্ঠকে বিশ্বদরবারে তুলে ধরছে। তেমন একটি উৎসবে আমাদের সিনেমাটিকে ‘উদ্বোধনী ছবি’ হিসেবে বেছে নেয়া হলো, এটা সত্যিই আমাদের টিমের জন্য ভীষণ সম্মানের।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন উৎসবে ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ কেবল উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেই নয়, বরং একটি অনন্য লাইভ মিউজিক অর্কেস্ট্রা প্রোগ্রাম-এর অংশ হিসেবেও প্রদর্শিত হবে। দর্শকেরা সরাসরি অর্কেস্ট্রার সুরে চলচ্চিত্রটির আবেগ অনুভব করবেন, যা উৎসবের অন্যতম আকর্ষণীয় আয়োজন হতে চলেছে।

ছবির প্রযোজক যুবরাজ শামীম বলেন, সৌমিকের সিনেমাটি দেখে উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ তাদের কাছে একাধারে কাব্যিক ও ভিজ্যুয়ালভাবে শক্তিশালী অভিজ্ঞতা এনে দিয়েছে, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে বলে তারা মনে করছে। এই বিশেষ স্বীকৃতি শুধু চলচ্চিত্রটির জন্য নয়, বরং বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের জন্যও একটি গর্বের মুহূর্ত।

১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ‘ক্ল্যাফাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এর পর্দা নামবে ২১ সেপ্টেম্বর।

Tags: ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবছোট ছবিবাংলাদেশিযুবরাজলিড বিনোদনসিনেমাসৌমিক
Previous Post

ইয়ামালকে নিয়ে বার্সা কোচকে সতর্কবার্তা রিয়াল সাবেকের

Next Post

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন ২৫ আগস্ট

Next Post
Massive crowd gathered at a rally in Bangladesh with a hill in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্মেলন ২৫ আগস্ট

রাজস্ব ভবনের শীর্ষে বাংলাদেশ রাজস্ব বোর্ডের নাম লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআরে আন্দোলনের জেরে আরও চার কর্মকর্তা বরখাস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT