চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজের পর এবার বাব এল-মান্দেবে নতুন অস্থিরতার আশঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 20, মার্চ 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ার পর এবার বৈশ্বিক বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ রুট বাব এল-মান্দেব প্রণালীকে ঘিরে উদ্বেগ বাড়ছে। মাত্র ২০ মাইল প্রশস্ত এই সংকীর্ণ জলপথ সুয়েজ খাল ও লোহিত সাগরকে এডেন উপসাগর এবং ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে, যা ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান করিডর।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রণালীর এক পাশে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের অবস্থান থাকায় তেহরান চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে এই পথটি বন্ধ করে দিতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইতোমধ্যে হুথি পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে—তারা সরাসরি যুদ্ধে জড়ালে প্রথম পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করা হবে। হুথি প্রতিরক্ষা কর্মকর্তা আবেদ আল-থাওর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রগামী বাণিজ্যিক জাহাজ ও বিমানবাহী রণতরী তাদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বিশ্ব বাণিজ্যের প্রায় ১০ শতাংশ তেল পরিবহন এবং ২০ শতাংশ কন্টেইনার জাহাজ চলাচল ব্যাহত হয়। বর্তমানে চলমান সংঘাত প্রায় তিন সপ্তাহে গড়িয়েছে এবং তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় নতুন করে কোনো অবরোধ সৃষ্টি হলে বিশ্ববাজারে মূল্যস্ফীতি তীব্র হতে পারে।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে সৌদি আরব। হরমুজ প্রণালীর ঝুঁকি এড়াতে দেশটি ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনাল দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছে। চলতি মার্চে এই পথে রেকর্ড ৫৯ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে, যা শিগগিরই ৭০ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে হুথিরা পুনরায় হামলা শুরু করলে এই বিকল্প পথও অনিরাপদ হয়ে পড়বে। তখন জাহাজগুলোকে সুয়েজ খাল ঘুরে যেতে হবে এবং মিশরের সুমেদ পাইপলাইন ব্যবহার করতে হবে, যা ব্যয় ও সময়—দুই দিক থেকেই চাপ বাড়াবে। বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্যের নিয়ন্ত্রণ অনেকটাই ইরান ও হুথিদের হাতে চলে যেতে পারে।

অন্যদিকে, এখন পর্যন্ত হুথিদের সরাসরি যুদ্ধে না জড়ানো নিয়ে মতভেদ রয়েছে। কিছু বিশ্লেষক মনে করেন, তারা ইরানের ঘনিষ্ঠ হলেও নিজস্ব কৌশল ও আঞ্চলিক লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। এছাড়া ২০২৫ সালের যুদ্ধবিরতির পর তাদের অস্ত্র মজুদ কমে যাওয়াও একটি কারণ হতে পারে।

এদিকে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র হুথিদের সংঘাতে না জড়াতে সতর্ক করেছে এবং তাদের নেতৃত্বের ওপর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বাব এল-মান্দেব প্রণালী ঘিরে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Tags: ইরান যুদ্ধ ২০২৬হরমুজ প্রণালী
Previous Post

নাটোরে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৫

Next Post

ঈদে কম খরচে ঘর সাজাবেন যেভাবে

Next Post
ফিচার্ড ইমেজ: এআই

ঈদে কম খরচে ঘর সাজাবেন যেভাবে

ফিচার্ড ইমেজ: এআই

ঈদে মজাদার রান্নার প্রস্তুতি, ঘরে ঘরে উৎসবের সুগন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT