চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পর পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে এসএস পাওয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:23 অপরাহ্ন 15, জুন 2023
in অর্থনীতি
A A
বাংলাদেশের একটি বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্য, চুল্লি ও টারবাইন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বিগত মে মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় স্থাপিত এসএস পাওয়ার প্ল্যান্ট। এরপর বিদ্যুৎকেন্দ্রটি ধারাবাহিকভাবে সর্বোচ্চ ৩০০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে গেছে। আসন্ন ঈদ-উল-আযহার পর পাওয়ার প্ল্যান্টটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তবে জনগণের বিদ্যুৎ ভোগান্তি কমাতে আগামী ২০ জুন নাগাদ পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরুর চেষ্টা করবে এসএস পাওয়ার কর্তৃপক্ষ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফলভাবে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়ার সমাপ্তির পর পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রটি ৮ জুন সাময়িকভাবে বন্ধ করা হয় ও কমিশনিং কার্যক্রম শুরু করা হয়, যেন দ্বিতীয় ইউনিট এর উৎপাদন কার্যক্রম যথাসময়ে শুরু করা যায়। জাতীয় গ্রিডে নেট ১২২৪ মেগাওয়াট সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হবে এসএস পাওয়ার প্ল্যান্ট থেকে।

পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রটির দুইটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত কয়লার সরবরাহ ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। যার প্রথম চালান ১৮ জুনের মধ্যেই চলে আসবে এবং আরও একটি চালান এ মাসের শেষে আসবে। এখানে প্রকল্প ঋণের অংশ হিসেবে প্রায় ৭ লক্ষ টন কয়লা খুব দ্রুত সময়ের মধ্যেই চলে আসবে।

এসএস পাওয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, পাওয়ার প্ল্যান্টটিতে কয়লার সংকট নেই বরং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এর গ্রিড সঞ্চালন ক্ষমতা উন্নয়নের পর পূর্ণমাত্রায় কমিশনিং কার্যক্রম শুরু হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাথে বাস্তবায়িত পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) এবং বাংলাদেশ সরকার ও পিজিসিবি সাথে বাস্তবায়িত ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট (আইএ) অনুযায়ী উৎপাদিত বিদ্যুৎ কার্যকরভাবে জাতীয় গ্রিডে যুক্ত হবে।

এ প্রসঙ্গে এসএস পাওয়ার প্ল্যান্টের চিফ ফিনান্সিয়াল অফিসার মোঃ ইবাদত হোসেন ভুইয়া বলেন, ‘আমরা সফলভাবে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম সম্পন্ন করেছি এবং দ্বিতীয় ইউনিট এর টেস্টিং ও কমিশনিং কার্যক্রম চলমান রয়েছে। জ্বালানি হিসেবে কয়লার নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের পর বিদ্যুৎকেন্দ্রটি আনুষ্ঠানিকভাবে পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন শুরু করার কথা রয়েছে, তবে চলমান পরিস্থিতিতে জনগণের বিদ্যুৎ ভোগান্তির কথা বিবেচনা করে আগামী ২০ জুন নাগাদ পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এর চেষ্টা করব আমরা। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এসএস পাওয়ার এর বিদ্যুৎ উৎপাদন বন্ধের ব্যাপারে প্রকাশিত সংবাদ এ তথ্যগত বিভ্রাট লক্ষ্য করেছি। এ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।’

প্রসঙ্গত, চীনের বিখ্যাত বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠান সেপকো থ্রি এর যৌথ উদ্যোগে ২ দশমিক ৬ বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ২৮ হাজার কোটিরও বেশি টাকা ব্যয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী এস. আলম গ্রুপ। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এই মেগাপ্রজেক্টটি বাস্তবায়নের ফলে জাতীয় জ্বালানি নিরাপত্তা আরও সুদৃঢ় হবার পাশাপাশি শিল্প ও সেচ ব্যবস্থার উন্নতি ঘটবে। পাশাপাশি সরকার ফলমূল্যে বিদ্যুৎ ক্রয় এবং সরবরাহ করে সাশ্রয় করতে পারবে বিপুল বৈদেশিক মুদ্রা।

Tags: ঈদের পরবিদ্যুৎ সরবরাহশুরু
Previous Post

নাটোরে এমপি বকুলের বিরুদ্ধে হত্যা মামলা তদন্তে আদালতের নির্দেশ

Next Post

দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়: রাষ্ট্রপতি

Next Post
বাংলাদেশ ও শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়: রাষ্ট্রপতি

রক্তজবা সিনেমার পোস্টার যেখানে প্রধান চরিত্ররা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে আইস্ক্রিনে আসছে নিয়ামুল মুক্তার ‘রক্তজবা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT