চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানের পর মেলবোর্নে আদনানের ‘আলী’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:18 অপরাহ্ন 11, জুলাই 2025
in বিনোদন
A A
আদনান আলীর ছবি, তিনি কালো চশমা পরেছেন ও প্যাটার্নড জ্যাকেট পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সফল প্রদর্শন ও পুরস্কার প্রাপ্তির পর এবার অস্ট্রেলিয়ার ৭৩তম মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। এই উৎসবের মাধ্যমে চলচ্চিত্রটি অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে।

এ বছর কানের মর্যাদাপূর্ণ আয়োজনে ইতিহাসে প্রথমবারের মতো মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা নিয়েই বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘আলী’  জিতে নেয় স্পেশাল মেনশন! যা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক গর্বিত মুহূর্ত। তার মাস দেড়েকের মধ্যেই এলো আরেকটি সুসংবাদ!

‘আলী’র দেশি প্রযোজক তানভীর হোসেন খবরটি জানিয়ে বলেন, “কানে একটি স্মরণীয় যাত্রার পর ‘আলী’-এর মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হওয়া আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এই গল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ।”

এসময় তিনি জানান, আসন্ন মেলবোর্ন চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ৭ আগস্ট, চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এ উৎসবে ৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টা এবং ১৮ আগস্ট রাত ৯টা ১৫ মিনিটে ‘আলী’ দেখতে পারবেন দর্শক।

‘আলী’র গল্প আবর্তিত হয়েছে এক কিশোর আলীর জীবনঘনিষ্ঠ সংগ্রাম, মানবিক সংকট এবং সমাজের প্রান্তিক বাস্তবতা নিয়ে। নির্মাতা আদনান আল রাজীবের সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি ও আবেগময় বর্ণনায় ফুটে উঠেছে এক বাস্তবধর্মী ও গভীর মানবিক আখ্যান।

আদনান আল রাজীব নির্মিত ‘আলী’র প্রযোজনায় আছেন দেশের তানভীর হোসেন এবং ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি ’রানআউট ফিল্মস’।

স্বল্পদৈর্ঘ্য সিনেমার নির্বাহী প্রযোজক হাবিবুর রহমান তারেক, এটির চিত্রগ্রাহক হিসেবে আছেন প্রখ্যাত কামরুল হাসান খসরু।

Tags: আদনান আল রাজীবআলীকানলিড বিনোদনসিনেমা
Previous Post

টানা পাঁচ বলে উইকেট নিয়ে ইতিহাসের পাতায় ক্যাম্ফের

Next Post

অভিনেত্রী হুমায়রার করুণ মৃত্যু নিয়ে প্রথমবার মুখ খুললো পরিবার

Next Post
অভিনেত্রী হুমায়রার ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী হুমায়রার করুণ মৃত্যু নিয়ে প্রথমবার মুখ খুললো পরিবার

দুটি মানুষ একে অপরের পেছনে দাঁড়িয়ে, পটভূমিতে হালকা রঙের ব্যাকগ্রাউন্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রথমবার মুক্তি পাচ্ছে নেপালি সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT