চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার এয়ারবাস থেকে আরও ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তির পর এবার ইউরোপের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে আরও ১০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এই বিষয়ে আগামী অক্টোবর মাসে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এর আগে গত সপ্তাহে বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে সরকার। এর কয়েকদিন আগে একই প্রতিষ্ঠানের সঙ্গে আরও ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়। সব মিলিয়ে বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে বলে জানান বিমানমন্ত্রী।

মন্ত্রী বলেন, এসব উড়োজাহাজের মধ্যে ১৫টি ওয়াইড বডি এবং ১১টি ন্যারো বডির। তবে চুক্তি স্বাক্ষর হলেও সব উড়োজাহাজ এখনই দেশে আসছে না। বোয়িংয়ের সঙ্গে চুক্তির পর প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালে দেশে আসবে। তবে ২০২৭-২৮ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহের জন্য নির্মাতা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হচ্ছে।

তিনি জানান, পরবর্তী উড়োজাহাজগুলো পর্যায়ক্রমে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত দেশে আসবে। এসব উড়োজাহাজ কেনার জন্য এখনই পুরো অর্থ পরিশোধ করতে হচ্ছে না। উড়োজাহাজগুলো দেশে আসার পর বিমান পরিচালনা থেকে অর্জিত আয় দিয়েই সেগুলোর মূল্য পরিশোধ করা সম্ভব হবে।

এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে মন্ত্রী বলেন, উড়োজাহাজের বহর বাড়িয়ে দেশের এভিয়েশন খাতকে আরও উন্নত করতে চায় সরকার। বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়ার পাশাপাশি যাত্রীসংখ্যা বাড়লে ভবিষ্যতে টিকিটের দামও কমানো সম্ভব হতে পারে। বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজ কেনার চুক্তিও সরকারের এভিয়েশন খাত সম্প্রসারণের পরিকল্পনার অংশ। অক্টোবর মাসে এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি হতে পারে।

Tags: এয়ারবাসবোয়িং
Previous Post

চীনে রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানের উন্নয়ন নকশা প্রণয়ন

Next Post

রাজকীয় সাজে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া

Next Post

রাজকীয় সাজে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়া

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT