চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালাস পেয়ে আল্লাহর কাছে বিচার দিলেন মির্জা আব্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 29, আগস্ট 2024
in - সেমি লিড, আদালত
A A
মির্জা আব্বাস জামিনে মুক্ত, সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির অভিযোগের মামলা থেকে খালাস পেয়ে অঝোরে কেঁদে আল্লাহর কাছে বিচার দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার অভিযোগ প্রমাণিত না হওয়ায় মির্জা আব্বাসকে বেকসুর খালাসের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. মাসুদ পারভেজ। রায় ঘোষণার সময় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসও আদালতে উপস্থিত ছিলেন।

খালাস পেয়ে অশ্রুসিক্ত হয়ে তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার বহু নেতা-কর্মীর জীবন শেষ করে দিয়েছে। অনেকে জেলে মারা গেছেন। বহু পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ যেন এর উচিত বিচার করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মির্জা আব্বাস আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। ২০০৭ সালের ১৬ আগস্ট দুর্নীতি দমন কমিশরে (দুদক) উপ-পরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় এই মামলাটি করেন।

২০০৮ সালের ২৪ মে দুদকের উপ-পরিচালক মো. খায়রুল হুদা তদন্ত শেষে মামলার চার্জশিট দাখিল করেন। চার্জশিটে তার বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন ৪ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন এবং ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

২০০৮ সালের ১৬ জুন আদালতে মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালীন ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

Tags: খালাসমামলামির্জা আব্বাস
Previous Post

বর্ণবাদী আচরণ হলে মাঠ ছেড়ে যাবে রিয়াল মাদ্রিদ

Next Post

চ্যাম্পিয়ন্স লিগের ড্র’র আগে প্রাইজমানিসহ যা যা জানার আছে

Next Post
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের ড্র’র আগে প্রাইজমানিসহ যা যা জানার আছে

দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে সাক্ষাৎকার নিচ্ছেন সাংবাদিক. Channel i News - চ্যানেল আই নিউজ

পুড়ে যাওয়া কারখানা দেখে যা বললেন বুয়েট-ফায়ার সার্ভিস বিশেষজ্ঞরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT