চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩৯ যাত্রীসহ নিখোঁজ মালয়েশিয়ান বিমানের রহস্য উদ্‌ঘাটন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 28, আগস্ট 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উড়ন্ত মালয়েশিয়ান বিমান আকাশে, মেঘের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

২৩৯ যাত্রীসহ নিখোঁজ হওয়ার এক দশক পর মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ উড়োজাহজের রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ও গবেষক ভিনসেন্ট লিন।

এনডিটিভি জানিয়েছে, ইচ্ছা করেই এমএইচ ৩৭০ উড়োজাহজকে গায়েব করা হয়েছিল দাবি করে লিঙ্কডইনে একটি পোস্টের মাধ্যমে ভিনসেন্ট লিন জানান, নিখোঁজ উড়োজাহজের লুকিয়ে থাকার জায়গা আবিষ্কার করেছেন তিনি।

অস্ট্রেলিয়ান বিজ্ঞানী জানান, ভারত মহাসাগরে ২০ হাজার ফুট গভীর গর্ত ব্রোকেন রিজে উড়োজাহজটি থাকতে পারে। সেটাকে ইচ্ছাকৃতভাবে ব্রোকেন রিজের গভীরে টেনে নিয়ে যাওয়া হয়। অবিলম্বে এই জায়গায় তল্লাশির দাবিও জানান তিনি।

ব্রোকেন রিজের পূর্ব প্রান্ত অত্যন্ত রুক্ষ এবং বিপজ্জনক। অত্যন্ত খাড়াই পাথুরে দেওয়াল দিয়ে ঘেরা সংকীর্ণ সেই গর্ত পলি দিয়ে ভর্তি। সেখানেই থাকতে পারে নিখোঁজ এমএইচ ৩৭০। আর এমনই দাবি ভিনসেন্ট লিনের।

২০১৪ সালের ৮ মার্চ রাত ১২টা ৪১ মিনিটে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে বেজিংয়ের উদ্দেশে উড়ে যায় এমএইচ৩৭০। ১ ঘণ্টা পরই নিয়ন্ত্রণ কক্ষের সাথে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর।

উধাও হওয়ার আগে উড়োজাহাজটি থেকে কোন বিপদসঙ্কেত বা বার্তা আসেনি। বহু তল্লাশির পরেও খোঁজ মেলেনি সেটির। ২০১৭ সালের জানুয়ারিতে এই সংক্রান্ত সমস্ত অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়।

প্রায় ১০ বছর পরে মালয়েশিয়া এয়ারলাইন্সের এই উড়োজাহাজের ধ্বংসাবশেষ ভারত মহাসাগর থেকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু পরবর্তীকালে সেগুলো ওই উড়োজাহাজের অংশ নয় বলেই প্রমাণিত হয়।

উড়োজাহাজটির খোঁজে ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে চিরুনি তল্লাশি চলে। বারবারই শূন্য হাতে ফিরতে হয়েছে অনুসন্ধানকারীদের। অধরাই রয়ে গিয়েছে এমএইচ ৩৭০ রহস্য। যাত্রীসহ কেবল হাওয়ায় মিলিয়ে গেল এটি।

Tags: এমএইচ থ্রি সেভেন জিরোএমএইচ-৩৭০
Previous Post

গণত্রাণ কর্মসূচির ৬ দিনে সংগ্রহ সাড়ে ৭ কোটি টাকা

Next Post

পাচার হওয়া অর্থ ফেরাতে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

Next Post
অর্থ পাচারকারীর টাকা ফেরত নেওয়ার জন্য সরকারী পদক্ষেপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাচার হওয়া অর্থ ফেরাতে যেসব পদক্ষেপ নিচ্ছে সরকার

অভিনেতা রাজকুমার ঠাণ্ডার মধ্যে outdoor শুটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের কঠিন দিনগুলো নিয়ে সরব রাজকুমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT