চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরব লীগে ফিরছে সিরিয়া!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 পূর্বাহ্ন 13, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সিরিয়া ও আরব লীগের প্রতিনিধিরা সাক্ষাৎ করে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ সৌদি আরব সফরে গিয়েছেন। ২০১১ সালের পর এই প্রথম সিরিয়ার কোনও পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফরে গেলেন। ওই বছর সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। দেশটিকে বয়কট করে পশ্চিমারাসহ বহু আরব দেশও। আগামী ১৯ মে সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে সৌদি আরব সরকার।

বৃহস্পতিবার ১৩ এপ্রিল আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এর আগে বুধবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জেদ্দা পৌঁছান। সেখানে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন।

সৌদি আরব এবং সিরিয়া এক যৌথ বিবৃতি জানায়, বৈঠকের সময় দু’জন সিরিয়া সঙ্কটের রাজনৈতিক সমাধানে পৌঁছানোর যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। যা সিরিয়ার ঐক্য, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে।

যৌথ বিবৃতিতে উভয় পক্ষ বিস্তারিতভাবে দু’দেশে কনস্যুলার পরিষেবা এবং ফ্লাইট পুনরায় চালু করার প্রক্রিয়া শুরুকে স্বাগত জানায়। উভয় পক্ষ মানবিক চ্যালেঞ্জের সমাধান এবং সিরিয়ার সমস্ত অঞ্চলে সাহায্য পৌঁছানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরির গুরুত্বের বিষয়েও একমত হয়।

এছাড়াও সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সৌদি আরবের সহায়তার কথা বলা হয়। দু’দেশের মধ্যে দিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে উভয় দেশের পররাষ্টমন্ত্রী নমনীয়তা প্রকাশ করেন।

উল্লেখ্য, ২০১১ সালের পর এই প্রথম সিরিয়ার কোনও পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সফরে গেলেন। ওই বছর সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। সৌদি আরব তখন সিরিয়ার বিদ্রোহীপক্ষকে সমর্থন করেছিল। দেশের অভ্যন্তরে বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের চরম কঠোর অবস্থানের জেরে ২০১১ সালে সিরিয়াকে আরব লিগ থেকেও বরখাস্ত করা হয়।

এখনও অনেক পশ্চিমা এবং আরব দেশ সিরিয়াকে বয়কট করে রেখেছে। তবে সম্প্রতি সৌদি আরব সিরিয়াকে কাছে টেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে।

Tags: সিরিয়াসৌদি আরব
Previous Post

নর্থ কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: জাপানজুড়ে সতর্কতা

Next Post

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

Next Post
শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শেষ শ্রদ্ধা জানাতে মানুষের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

চেলসি ম্যাচের প্রেস কনফারেন্সে আন্তোনিও কন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসির বিপক্ষে আমাদের ভুগতে হবে: আনচেলত্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT