চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩ ঘণ্টা পর মহাসড়ক ছাড়ল কুবি শিক্ষার্থীরা

সৌরভ সিদ্দিকী by সৌরভ সিদ্দিকী
5:13 অপরাহ্ন 04, জুলাই 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
কুবি শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করছে, যানবাহনের সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দাবি জানিয়ে তিন ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তারা মহাসড়কে অবরোধ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থীদের চারটি দাবি হলো- ২০১৮ এর পরিপত্র পুণর্বহাল করতে হবে, প্রতিবন্ধী ও উপজাতী কোটা ছাড়া প্রথম থেকে চতুর্থ শ্রেণীর সকল চাকরিতে সকলপ্রকার কোটা বাতিল করতে হবে, অনতিবিলম্বে হাইকোর্টের রায় প্রত্যাহার করতে হবে, উল্লিখিত দাবীসমূহ প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দিতে হবে।

তবে অতিদ্রুত যদি দাবিগুলো না মানা হয় তাহলে শিক্ষার্থীরা পরবর্তীতে কঠোর অবস্থানে যাবে বলেও হুঁশিয়ারি দেন। এছাড়া এবার শুধু সড়ক অবরোধ করা হলেও দাবি মানা না হলে পরবর্তীতে রেলপথও অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক খন্দকার মো. মুশফিকুর রহমান বলেন, এটা শুধু তোমাদের দাবি না, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি। তোমরা যে দাবি দিয়েছো সেটা আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দিব।

উল্লেখ্য, ২০১৮ সালে কোটা বাতিল করে দেওয়া প্রজ্ঞাপন হাইকোর্ট কর্তৃক অবৈধ ঘোষণার প্রতিবাদে ও প্রজ্ঞাপন পুণর্বহালের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল। ফলে মহাসড়কে দেখা দিয়েছিল ৭ কিলোমিটার দীর্ঘ যানজট।

Tags: আন্দোলনকুমিল্লাকোটাকোটাবিরোধী
Previous Post

আগামীকাল ২ দিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

আন্দোলনকারীরা শাহবাগ না ছাড়লে পুলিশি ব্যবস্থা

Next Post
শাহবাগে আন্দোলনকারীরা, পুলিশি ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনকারীরা শাহবাগ না ছাড়লে পুলিশি ব্যবস্থা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তৃণমূল নেত্রীর কথার ঝাঁঝে সভা ছাড়লেন নরেন্দ্র মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT