চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮ বছর পর কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 16, নভেম্বর 2024
in - সেমি লিড, শিল্প সাহিত্য
A A
কলকাতা বইমেলা ২০২৩ এ হাজার হাজার দর্শনার্থীর ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮ বছর পর কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ। ২০২৫ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অনুপস্থিত থাকবে বাংলাদেশ। তবে এই অনুপস্থিতির কারণ এখনও স্পষ্ট নয়।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গতকাল (১৫ নভেম্বর) শুক্রবার প্রকাশিত কলকাতা আন্তর্জাতিক বইমেলার সময়সূচীতে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশের উল্লেখ পাওয়া যায়নি। ২০২৫ সালের ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত বইমেলার ৪৮তম সংস্করণে জার্মানি প্রথমবারের মতো থিম কান্ট্রি হবে।

১৯৯৬ সাল থেকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশী কলকাতা শহরের বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালে শেখ হাসিনা নিজে মেলায় যোগ দিয়েছিলেন ওই বছর বাংলাদেশ ছিল থিম কান্ট্রি। ২০০১ এবং ২০০৮ এর মধ্যে এই ঐতিহ্যের কোন বিরতি ছিল না।

এই ব্যাপারে গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জী জানান, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে না- এটা এখনই বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি, যদি আগামী দিনে এই জটিলতা কমে। উদ্ভূত পরিস্থিতিতে আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের যথোপযুক্ত সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছি। যে পরিস্থিতির মধ্যে ভারত এবং বাংলাদেশ রয়েছে সেখানে সরকারি কোন নির্দেশনা ছাড়া আমরা সিদ্ধান্ত নিতে পারছি না।

বাংলাদেশ বইমেলায় অংশগ্রহণ না করলে কলকাতার পাঠকরা বাংলাদেশি বইয়ের স্বাদ থেকে বঞ্চিত হবেন কি না? এমন প্রশ্নের উত্তরে ত্রিদিব চ্যাটার্জী বলেন, এটাই তো স্বাভাবিক। যেমন গত ৪৮ বছরে জার্মানি কলকাতা বইমেলায় অংশগ্রহণ করতে না পারার কারণে পাঠকরা জার্মান সাহিত্যকে কাছে পায়নি। ঠিক তেমনভাবেই বাংলাদেশও যদি না আসতে পারে তবে কলকাতার পাঠকদের কাছে বাংলাদেশের সাহিত্য শূন্যতা সৃষ্টি করবে।

একই অভিমত জানিয়ে গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, বাংলাদেশ যদি এই বইমেলায় অংশ না নিতে পারে তবে সেখানকার সাহিত্যিক, লেখকরা যেমন আসবেন না, তেমনি বইও থাকবে না। স্বভাবতই কলকাতার পাঠকরা তা থেকে বঞ্চিত হবেন। কারণ বাংলাদেশি সাহিত্যের অনেক পাঠক কলকাতায় তৈরি হয়েছে।

Tags: কলকাতা আন্তর্জাতিক বইমেলা
Previous Post

বিগত সরকারের দেয়া জিডিপির প্রবৃদ্ধি ও উন্নয়নের তথ্যে মারাত্মক সমস্যা: ড. দেবপ্রিয়

Next Post

নৈপুণ্যের রাতে রোনালদোর নতুন রেকর্ড

Next Post
রোনালদো ফুটবল খেলছেন, বলের জন্য উচ্চতায় লাফাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নৈপুণ্যের রাতে রোনালদোর নতুন রেকর্ড

প্রধান উপদেষ্টা কথা বলছেন, বাংলাদেশে অর্থনীতি উন্নয়নের পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সব মানুষের জন্য লাভজনক অর্থনীতি গড়ুন: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT