চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে ১৭ বছর পর হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড

এস কে রাসেল by এস কে রাসেল
10:55 অপরাহ্ন 30, অক্টোবর 2023
in - সেমি লিড, আদালত, কিশোরগঞ্জ, জনপদ
A A
গাঁঠি ও জজের প্যাডেল, বিচার প্রক্রিয়ার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফজলুর রহমান ওরফে ফজু (২০) হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার (৩০ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মোঃ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেক আসামীকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন কটিয়াদী থানার নওবাড়ীয় এলাকার মৃত বকুল মিয়ার ছেলে মোঃ তৌফিক (৩৯), একই উপজেলার পূর্ব পুরুরা এলাকার আঃ আমিনের ছেলে হজরত আলী (৪৩) এবং মৃত মালী ওরফে আলী হোসেনের ছেলে অহিদ মিয়া। এদের মধ্যে মোঃ তৈৗফিক পলাতক রয়েছেন।

কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউট আবু নাছের ফারুক মুহাম্মদ সঞ্জু এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কটিয়াদী উপজেলাধীন নওবাড়ী এলাকায় ফজলুর রহমানের সাথে আসামীদের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ও পুকুর পাড়ের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামে বেশ কয়েকবার গ্রাম্য সালিশ হয়। কিন্তু কোন সমাধান না হওয়ায় বিরোধ আরও প্রকোপ আকার ধারণ করে। এরপর থেকে তৌফিক মিয়া জায়গার জন্য বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি প্রদান করলেও এক পর্যায়ে নিহত ফজলুর রহমানের সাথে তৈৗফিকের ভালো সর্ম্পক গড়ে ওঠে।

পরবর্তিতে ২০০৬ সালের ১৬ অক্টোবর রমজান মাসে ইফতারের পর আসামী তৈৗফিক ফজলুরকে  বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতে ফজলুর বাড়ি না আসায় অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। পরে ২০ অক্টোবর কটিয়াদী উপজেলার সতেরদ্রোন কবরস্থান থেকে বস্তাবন্দি একটি গলা কাটা অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ দেখে ও পরনের কাপড় থেকে ফজলুর রহমানকে শনাক্ত করা হয়। এসময় ফজলুর রহমানের মাথা থেকে গলা আলাদা, শরীরে ক্ষত-বিক্ষত জখম, পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া যায়।

এরপর নিহতের ভাই মোঃ আনার মিয়া বাদী হয়ে ৯ জনকে আসামী করে কটিয়াদী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৭ সালের ১৪ মে কটিয়াদী থানার তৎকালীন উপ পুলিশ পরিদর্শক মোঃ হারুন অর রশিদ ও আবদুস সুলতান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Tags: আদালতকারাদণ্ডকিশোরগঞ্জযাবজ্জীবন
Previous Post

বিএনপি আবারও আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে: নসরুল হামিদ

Next Post

ফিলিস্তিনিরা যেন তাদের রাষ্ট্র ফেরত পায়: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা অধিবেশনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনিরা যেন তাদের রাষ্ট্র ফেরত পায়: প্রধানমন্ত্রী

নতুন বিশ্ববিদ্যালয় বিলের জন্য সংসদে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের গণহত্যার নিন্দা জানিয়ে সংসদে প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT