চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রানা প্লাজা ধসের ১০ বছরেও কর্মক্ষেত্র নিরাপদ হয়নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:42 অপরাহ্ন 24, এপ্রিল 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
রানা প্লাজা ধসের দৃশ্য, ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রানা প্লাজা ভবন ধসের ১০ বছরেও পোশাককর্মীদের জন্য নিরাপদ কারখানা নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

সোমবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ এই ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির বলেন, ঘটনার পর বছর দুয়েক নিরাপত্তা নিয়ে কিছু কারখানা কাজ করেলেও এখনও তালা মেরে রাখা, নিম্নমানের ভবনে কারখানা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকার মতো বিষয়গুলো বিদ্যমান।

তিনি বলেন, কর্মক্ষেত্রে পোশাককর্মীদের যেসব সুবিধা দরকার, যেমন- বিশুদ্ধ পানির ব্যবস্থা, আগুন নির্বাপণ, বিল্ডিং কোড মানা, শিশু যত্নকেন্দ্র। যেগুলো বেশিরভাগ কারখানায় পর্যাপ্ত নেই। যে শ্রমিকের হাত ধরে বৈদেশিক মুদ্রা আসছে, সেই শ্রমিকের জীবন রক্ষার কথা সংশ্লিষ্ট কেউই না ভাবা দুঃখজনক।

ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ সভাপতি বলেন, স্বাধীন বাংলাদেশে নিরাপদ কর্মক্ষেত্রে কাজ করা শ্রমিকদের অধিকার। কিন্তু শ্রমিকদের সে অধিকার নিশ্চিত না করে মৃত্যু ঝুঁকির মধ্যে কাজ করতে বাধ্য করা অপরাধ। এমন অপরাধীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে এসে শ্রমিকদের জন্য নতুন কোন রানা প্লাজা নয়, নিরাপদ পরিবেশে কাজ করার বিষয় নিশ্চিত করা সরকারসহ সংশ্লিষ্টদের দায়িত্ব।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৮টা ৪৫ মিনিটে সাভার বাস স্ট্যান্ডের পাশে রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধসে পড়ে। ভবনের কয়েকটি তলা নিচে দেবে যায়। কিছু অংশ পাশের একটি ভবনের ওপর পড়ে। ওই দুর্ঘটনায় এক হাজার ১৭৫ জন শ্রমিক নিহত এবং দু’হাজারেরও বেশি মানুষ আহত হন, যা বিশ্বের ইতিহাসে তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে।

Tags: রানা প্লাজাসাভার
Previous Post

গার্দিওলার ‘ট্রেবল’ আটকাতে চান টেন হাগ

Next Post

ব্যবসা পরিচলনার দায়িত্ব দিতে সন্তানদের অডিশন নিলেন বার্নার্ড আর্নল্ট

Next Post
সন্তানদের ব্যবসা পরিচালনার জন্য অডিশন নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবসা পরিচলনার দায়িত্ব দিতে সন্তানদের অডিশন নিলেন বার্নার্ড আর্নল্ট

শচীন ও লারার নামে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ফটক, দুই ক্রিকেটার হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

শচীন ও লারার নামে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ফটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT