চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ-ডে’তে যে হিসাবে এগোবে ভারত-পাকিস্তান মহারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বৃষ্টির কারণে ক্রিকেট মাঠে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ-ডে সংযোজন করা হয়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এসে হাজির সেই বৃষ্টিও। বৃষ্টির হানায় ভেস্তে গেছে মহারণ। এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তানের লড়াই গড়িয়েছে রিজার্ভ-ডে’তে। জেনে নেয়া যাক রিজার্ভ-ডে’তে যে হিসাবে এগোবে চিরপ্রতিদ্বন্দ্বী দুদলের লড়াই। 

সোমবার রিজার্ভ-ডে’তে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে নামবে দুদল। বৃষ্টি নামার আগে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছিল ভারত। সেখান থেকেই শুরু হবে ম্যাচ। অর্থাৎ, সোমবার আরও ২৫.৫ ওভার ব্যাটের সুযোগ পাবে ভারত। বিরাট কোহলি (৮) ও লোকেশ রাহুল (১৭) শুরু করবেন ভারতের ইনিংস। তবে সেদিনও বৃষ্টির সম্ভাবনা বেশি।

ভারতের দেয়া লক্ষ্য টপকাতে পাকিস্তানও ৫০ ওভার খেলার সুযোগ পাবে। যদি  রিজার্ভ-ডে’তেও বৃষ্টি হানা দেয় তাহলে সময়ের উপর নির্ভর করে ওভার কাটা হবে। সেক্ষেত্রে বৃষ্টি আইন অনুযায়ী পাকিস্তানকে লক্ষ্য বেঁধে দেয়া হবে। ম্যাচের ফলাফল পেতে পাকিস্তানকে অন্তত ২০ ওভার ব্যাট করতে হবে। তা না হলে পয়েন্ট ভাগাভাগি করে নিবে দুদল।

রোববার ভারত-পাকিস্তান ম্যাচে স্থানীয় সময় ৪টা ৫২মিনিটে বৃষ্টি হানা দেয় মাঠে। মুষলধারে বৃষ্টি হয় প্রায় দুইঘণ্টা। বৃষ্টি থামার পর লড়াইয়ে ফেরার জন্য মাঠ প্রস্তুতে লেগে পড়েন গ্রাউন্ড স্টাফরা। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার ফলে প্রায় খেলার উপযুক্ত হয় মাঠ। ধারণা করা হয়েছিল, স্থানীয় সময় রাত নয়টা থেকে ফের গড়াবে লড়াই। তবে ৮টা ৪০মিনিটে ফের হানা দেয় বৃষ্টি। পরে মহারণ স্থগিত করে রিজার্ভ-ডে’তে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

Tags: আফ্রিদিএশিয়া কাপএশিয়া কাপ-২০২৩কোহলিগিলনাসিমপাকিস্তানবাবররিজার্ভ ডেলিড স্পোর্টস
Previous Post

মরক্কোয় ধ্বংসস্তুপের নিচে এখনো বহু মানুষ

Next Post

ভূমিকম্পে মেসির শোক, হোটেল খুলে দিলেন রোনালদো

Next Post
মেসি ও রোনালদো, একদিকে ফুটবল তারকা অন্যদিকে ধ্বংসস্তূপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে মেসির শোক, হোটেল খুলে দিলেন রোনালদো

সুদানে সামরিক বাহিনীর বিমান হামলায় পুড়ে যাওয়া গাড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ৩৫

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT