চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিরো বলে প্রটোকল নিয়ে বের হতে হবে এগুলো মিথ মনে হয়: নিশো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:51 অপরাহ্ন 29, আগস্ট 2025
in বিনোদন
A A
নিশো এর ছবি, বাংলাদেশি অভিনেতা, চাপ তো কোনো সময় ছিল না. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা আফরান নিশো সবসময় বলে থাকেন, তিনি খুব সাধারণ জীবন যাপন পছন্দ করেন। অনস্ক্রিনে নানামাত্রিক চরিত্রে নিজেকে উজাড় করলেও অফস্ক্রিনে নিশো ঠিক তার উল্টো। নিশো একা নন, জানালেন, তিনি যে পরিবারে বেড়ে উঠেছেন তারাও সিম্প্লিসিটি পছন্দ করেন।

দুই বছর পর ‘আঁকা’ ওয়েব সিরিজে অভিনয় করলেন নিশো। ভিকি জাহেদের পরিচালনায় সিরিজটি মুক্তির আগে সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে নিজের সহজ-সরল জীবন যাপনের কথা অকপটে জানিয়ে এই অভিনেতা বলেন, ‘এখনও আমি ইচ্ছে হলে পাবলিক বাসে উঠি, টং দোকানে গিয়ে চা খাই। ৩০০ ফিটের ওদিকে গিয়ে ঘাসের উপর হাঁটি। গোসল করতে ইচ্ছে হলে সেখানে খাল বিল রয়েছে সেখানে করি।’

আফরান নিশোর ক্যারিয়ার প্রায় দুই দশকের। মডেলিং থেকে নাটকে এসে তিনি তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। এরপর আসেন সিনেমাতে। তার অভিনীত ‘সুড়ঙ্গ’ এবং ‘দাগি’ দুটি সিনেমাই ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছেন। এখন নিশো বড়পর্দায় মনোযোগী। বাংলাদেশের শোবিজ জগতে মিথ রয়েছে, বড় তারকাদের সবার চেয়ে আলাদা হয়ে চলাফেরা করতে হয়, থাকতে হয় ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু নিশো এটা মানেন না।

কেন পশ লাইফ লিড না করলে এতো সিম্পল লাইফস্টাইল মেইন্টেইন করেন, এমন প্রশ্নের উত্তরে নিশো বলেন, ‘আমার কাছে এগুলো কুসংস্কার লাগে। আমি সিম্পল থাকি এটা আমার স্টাইল। নিজেকে এভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি। দিনশেষে আমাকে মরতে হবে, মাটির গভীরে থাকতে হবে। আমি চাইবো, আমার যত যোগ্যতা বাড়বে আমি ততো গ্রাউন্ডে থাকবো। আমার যারা ফ্যান তাদের কাছাকাছি পৌঁছাবো।’

আফরান নিশো আরও বলেন, ”হিরো বা পারফর্মার বলে আলাদা হাইপ নিতে হবে, সবসময় ধরা ছোঁয়ার বাইরে থাকতে হবে এবং প্রটোকল নিয়ে বের হতে হবে এগুলো মিথ মনে হয়। আমার কাছে এগুলো অপ্রয়োজনীয় এবং অপচয় লাগে। কেউ যদি ছবি তুলে কাছে চলে আসে, না চাইলে তাহলে বলতে হবে আমি খুব টায়ার্ড এখন ছবি তুলতে পারছি না বা যে কাজে এসেছি আমাকে সেই কাজে সহযোগিতা করেন। আমি মনে করি, যারা আমার ফ্যান-ফলোয়ার্স তাদের সঙ্গে আমার এই বোঝাপড়া রয়েছে। আমি সবসময় চাই, মানুষ হিসেবে আমি সাধারণ থাকি কিন্তু আমার কাজগুলো অসাধারণ হয়ে উঠুক তাহলে হয়তো অসাধারণ পার্সোনালিটি নিয়ে দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকতে পারবো।”

এসভিএফ আলফা আই প্রযোজিত ‘আঁকা’ সিরিজটি ৪ সেপ্টেম্বর হইচইতে মুক্তি পেতে যাচ্ছে। এতে আফরান নিশো বিপরীতে অভিনয় করেছেন নাবিলা। কদিন আগে সিরিজটির ট্রেলারটি প্রকাশ পেয়েছে যা দর্শকদের মাঝে পুরো সিরিজ দেখার আগ্রহ বাড়িয়েছে। আগামী ঈদুল ফিতরে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমাটি মুক্তি পাবে। রেদওয়ান রনির পরিচালনায় এতে আরও অভিনয় করবেন চঞ্চল চৌধুরী।

Tags: আফরান নিশোলিড বিনোদন
Previous Post

‘আমরা বাংলাদেশ রক্ষা করবো, এই সংবিধানকে রক্ষা করবো’

Next Post

মরিনহো বরখাস্ত

Next Post
ফুটবল কোচ মরিনহো বরখাস্ত, ফুটবল ক্লাবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মরিনহো বরখাস্ত

মির্জা ফখরুল উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে উগ্রবাদী ও চরমপন্থী রাজনীতি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT