চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোথায় হারিয়ে গেলেন নিশো?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 08, অক্টোবর 2024
in বিনোদন
A A
আফরান নিশো নতুন জোড়া ছবি নিয়ে ফিরছেন, নাটক ও সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দার শীর্ষ তারকা ছিলেন আফরান নিশো। দীর্ঘ বছর সেখানে কাজের পর গেল বছর রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে তার বড়পর্দায় অভিষেক হয়েছিল। অভিষেকে সুপারহিট দিয়েছিলেন নিশো। দর্শকরা ভেবেছিলেন, নিয়মিত তাকে বড়পর্দায় পাওয়া যাবে। কিন্তু লাপাত্তা নিশো!

সেই নিখোঁজ খবরে কিছুটা আশা জাগিয়েছিল, এসভিএফ, আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের জোড়া সিনেমার ঘোষণা। বলা হয়েছিল, তারা নিশোকে নিয়ে জোড়া সিনেমা বানাবেন। সূত্রের মাধ্যমে জানা গিয়েছিল, নিশোর এই দুই সিনেমার একটির নাম ‘অসিয়ত’।

যেটি পরিচালনা করবেন রায়হান রাফির। নায়িকা হিসেবে থাকবেন তমা মির্জা। সিনেমাটি নিয়ে চুক্তিও শেষ। কেবল অপেক্ষায় ছিল শুটিং ফ্লোরে যাওয়ার। পরিকল্পনা অনুযায়ী গেল সেপ্টেম্বর মাস থেকে শুটিং শুরুর কথা ছিল সিনেমাটির; কিন্তু তা হয়নি।

সেই থেকে ফের হারিয়ে যান আফরান নিশো; বিজ্ঞাপন ছাড়া কোথাও নেই এই অভিনেতা। নতুন খবর, আফরান নিশোর সঙ্গে ‘অসিয়ত’ সিনেমা করছেন না রায়হান রাফী। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে বাজেট জটিলতায় সিনেমাটি আপাতত হচ্ছে না।

‘অসিয়ত’ প্রসঙ্গে প্রযোজক শাহরিয়ার শাকিলের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি। নিশোর সঙ্গে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি কোনো মন্তব্য।

তবে আলফা আই থেকে সূত্রের বরাতে পাওয়া খবর, আপাতত ‘অসিয়ত’ নিয়ে নতুন কোনো আপডেট নেই তাদের কাছেও। নির্মাতা রাফীও দুটি নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এরপর আবার শাকিব খানকে নিয়ে কোরবানির ঈদের জন্য নতুন ছবি বানাবেন বলে জানান।

তাই আগামীতে ‘অসিয়ত’ আর হবে কিনা সেটাও সিদ্ধান্ত নিতে পারছে না প্রযোজনা সংস্থা। পরিকল্পনায় ছিল ২০২৫ সালের ঈদুল ফিতর সামনে রেখে ‘অসিয়ত’ সিনেমাটি নির্মাণের। কিন্তু সে পরিকল্পনায় গুড়েবালি।

ঈদুল ফিতরে রাফীর ‘লায়ন’ সিনেমা মুক্তি পাবে। যেখানে কলকাতার সুপারস্টার জিৎ ও ঢাকার নায়ক শরিফুল রাজকে দেখা যাবে একসঙ্গে।

তবে এখনও এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে ভিকি জাহেদ কিংবা আবরার আতাহারের সঙ্গে আফরান নিশোর সিনেমাটি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কবে হবে সেই নিশ্চয়তা পাওয়া যায়নি। আলফা আই থেকে আগামী ঈদুল ফিতরে একটি ছবি আসার কথা আছে, সেটিতে নিশো থাকবেন কিনা নিশ্চিত নয়। তবে সিনেদর্শকের বিরাট একটা শ্রেণি অপেক্ষায় আছেন নিশোর জন্য, এটা প্রায়শই আঁচ পাওয়া যায় চলচ্চিত্রের বিভিন্ন গ্রুপ ও পেজে।

Tags: আফরান নিশোআলফা আইরাফীলিড বিনোদনশাকিবসিনেমাসুড়ঙ্গ
Previous Post

শেখ হাসিনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি: পররাষ্ট্র উপদেষ্টা

Next Post

শান্তিরক্ষা মিশনে অংশ নিতে সুদান যাচ্ছে ৬৭ নৌসদস্য

Next Post
নৌসদস্যরা বিমানবন্দরে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিরক্ষা মিশনে অংশ নিতে সুদান যাচ্ছে ৬৭ নৌসদস্য

পররাষ্ট্র উপদেষ্টা আদালত বিষয়ক বক্তব্য প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালত চাইলে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT