চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজাখস্তান থেকে ফিরেই জিমে নিশো

দম-এর জন্য আনছেন শারীরিক পরিবর্তন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
নিশো জিমে ব্যায়ামরত, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক থেকে সিনেমায় এসে সুড়ঙ্গ আর দাগি দিয়ে আলোচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমা ‘দম’-এর জন্য। দর্শকরা এই ছবিতে দেখতে পাবেন এক নতুন নিশোকে। আর সেই লক্ষ্যেই চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে শারীরিক পরিবর্তনের মিশনে নেমেছেন তিনি।

সম্প্রতি ফিটনেস ট্রেইনার রুসলান হোসেনের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার হওয়া ছবিতে দেখা গেছে নিশোকে। ছবিতে তার সঙ্গে আছেন প্রযোজক শাহরিয়ার শাকিল ও নির্মাতা রেদওয়ান রনি। জানা গেছে, তারা সদ্য ফিরেছেন কাজাখস্তান থেকে, যেখানে ‘দম’-এর শুটিং লোকেশন রেকি করে এসেছেন।

লোকেশন থেকে ফেরার পরই নিশোকে দেখা গেলো জিমে ঘাম ঝরাতে। তাহলে কি দম-এর জন্যই শারীরিক পরিবর্তন আনছেন তিনি?

ট্রেইনার রুসলান জানান,“নিশো ভাই দীর্ঘদিন ধরে ওয়ার্কআউট করছেন। ফিট থাকার জন্য যা যা করনীয়, তিনি নিয়মিতই করে যাচ্ছেন।”

একটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে উঠছে ‘দম’-এর কাহিনি। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সিনেমাটির জন্য নিশো কঠিন প্রস্তুতি নিচ্ছেন। এর মধ্য দিয়ে তিনি নিজের অভিনয়জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করতে চলেছেন।

সিনেমাটির নির্মাতা রেদওয়ান রনি অনেকদিন পর বড়পর্দায় ফিরছেন। তার ভাষায়,“সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে দম, আর এ গল্পটা সার্ভাইভাল ঘরানার।”

অভিনয়ে থাকছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। ছবিতে যুক্ত হওয়ার সময় নিশো বলেছিলেন,“এই সিনেমায় পারফরমেন্সের অনেক চ্যালেঞ্জ আছে, যা আমাকে অনুপ্রাণিত করেছে। দেশে এ ধরনের গল্প আমি আগে দেখিনি।”

অন্যদিকে চঞ্চল চৌধুরী বলেছেন, “দম সিনেমার গল্পটা অসাধারণ। আগে এ ধরনের গল্পে কাজ হয়নি। খুবই চ্যালেঞ্জিং। আমার মনে হয় দর্শকরাও চমকে যাবেন।”

তবে ছবির প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকি প্রযোজিত দম মুক্তি পাবে ২০২৬ সালের রোজার ঈদে। খুব শিগগিরই শুটিংয়ে নামছে পুরো টিম।

Tags: আফরান নিশোকাজাখস্তানদমনাটকরেদওয়ান রনিলিড বিনোদনসিনেমা
Previous Post

এডিশনাল ডিআইজি মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যু

Next Post

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: বাসচালক নিহত

Next Post
বাসচালক নিহতের ঘটনায় ট্রাকের ধাক্কা, বহু মানুষ ঘটনাস্থলে জড়ো. Channel i News - চ্যানেল আই নিউজ

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা: বাসচালক নিহত

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

একধাপ এগিয়েছে বাংলাদেশ, এগিয়েছেন তানজিদ-তানজিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT