চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সুড়ঙ্গ’র পর জোড়া ছবি নিয়ে ফিরছেন আফরান নিশো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 13, মে 2024
in বিনোদন
A A
আফরান নিশো নতুন জোড়া ছবি নিয়ে ফিরছেন, নাটক ও সিনেমার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুড়ঙ্গ’ দিয়ে রীতিমত বাংলা ভাষাভাষি মানুষের কাছে সাড়া ফেলে দিয়েছিলেন ছোটপর্দার সুপারস্টার আফরান নিশো! সেই ছবির পর এক বছর হয়ে গেলেও নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর শোনা যায়নি তার!

অনেকের প্রশ্ন ছিলো, তবে কি এক সিনেমা করেই নিজেকে গুটিয়ে নিলেন নিশো? ভক্ত অনুরাগীরাও ছিলেন দ্বন্দ্বে! তুমুল হিট ছবি দিয়ে অভিষেকের পরও প্রিয় তারকাকে কি তারা বড়পর্দায় দেখবেন না?

সব প্রশ্নের জবাব এলো এবার! নিশো আবারও বড়পর্দায় ফিরছেন! যার একটা নয়, দুটো সিনেমা ঘোষণা এলো! দুটি ছবিই বড় আয়োজনে নির্মিত হওয়ার খবরও জানা গেল!

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্ট যৌথভাবে কাজ করে যাচ্ছে। সঙ্গে আছে চরকি। তাদের উদ্যোগে বর্তমানে মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ ছবির শুটিং চলছে। নতুন খবর হচ্ছে, সম্প্রতি এসভিএফ এবং আলফা আইয়ের সঙ্গে জোড়া সিনেমায় চুক্তি স্বাক্ষর করেছেন অভিনেতা আফরান নিশো।

এর আগে তিনি এই প্রডাকশন দুটির সঙ্গে ‘সুড়ঙ্গ’ ছবিতে অভিনয় করেছিলেন। আলফা-আই এবং এসভিএফ-এর দাবি, তাদের এই যৌথ উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গেল বছর রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ ছবিতে অভিনয় করে প্রথম ছবিতেও নজর কেড়েছিলেন আফরান নিশো। এরপর থেকে তাঁর ভক্তরা নতুন কাজের অপেক্ষায় ছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে, এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে আবারও রূপালী পর্দায় আলো ছড়াতে চলেছেন এই অভিনেতা।

জানা যায়, দেশের শীর্ষস্থানীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম এই চলচ্চিত্র দুটির সঙ্গে সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও আসন্ন চলচ্চিত্রগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে খুব দ্রুতই এক জমকালো আয়োজনের মাধ্যমে বিস্তারিত জানাবেন এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো আবার পর্দায় ফেরার ব্যাপারে বেশ উৎসাহ প্রকাশ করেছেন। তিনি বলেন, “যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সকল ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে। সময় দেয়া আর নেয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে। অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এর। যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।”

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেছেন, “আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সাথে আমাদের নতুন উদ্যোগে আফরান নিশোকে ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত। তার প্রতিভা এবং কাজ নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্রগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, “আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছে। আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয় কারিশমা দেখাবেন তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছি।’

তবে নিশোর এই দুই ছবির পরিচালক কে, কারা অভিনয় করবেন, কবে শুটিং হবে এবং কবে মুক্তি পাবে সে ব্যাপারে এখনই কিছু জানায়নি এসভিএফ ও আলফা আই।

Tags: অভিনয়আফরান নিশোআলফা আইএসভিএফকলকাতাবাংলাদেশভারতলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
Previous Post

টটেনহ্যামকে হারাতে পারলেই ‘চ্যাম্পিয়ন’ ম্যানসিটি

Next Post

গুলশান-উত্তরায় বিটিসিএল’র তার কাঁটা, বিকল টেলিফোন লাইন

Next Post
বিটিসিএল টেলিফোন লাইন কাটা ও বিকল, গুলশান-উত্তরায়. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশান-উত্তরায় বিটিসিএল'র তার কাঁটা, বিকল টেলিফোন লাইন

আতঙ্কজনক পরিস্থিতির ছবি, হাতের আঙুলের ছবি, ভয়াবহতা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT