চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইব্রাহিম জাদরানের সেঞ্চুরি, ৪২ রান পিছিয়ে আফগানরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইব্রাহিম জাদরান ক্রিকেটে সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা-আফগানিস্তান টেস্টে লঙ্কানরা এগিয়ে থাকলেও তৃতীয় দিনটা আফগানদের পক্ষেই বলা চলে। ৬ উইকেটে ৪১০ রানে দিন শুরু করা শ্রীলঙ্কা ২৯ রান যোগ করেই গুটিয়েছে। নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে সেঞ্চুরি পূর্ণ করেছেন ইব্রাহিম জাদরান। আর ফিফটির পথে হাঁটছেন রহমত শাহ। চতুর্থ দিনে লঙ্কানদের থেকে ৪২ রানে পিছিয়ে থেকে নামবে সফরকারীরা।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে ব্যাটে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৯৮ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। নিজেদের প্রথম ইনিংসে নেমে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে ৪৩৯ রানের সংগ্রহ গড়ে লঙ্কানরা। ২৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ১ উইকেটে ১৯৯ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে আফগানরা।

৪১০ রানে তৃতীয় দিনে ব্যাটে নেমে ১৭ রান যোগ করার পর ফিরে যান সাদিরা সামারাবিক্রমা। ৪৩৫ রানে ফিরে যান প্রবাথ জয়সুরিয়া। ৪৩৯ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান গুনাসেকারারা। এরপর কোনো রান যোগ করা আগেই আসিথা ফের্নান্দো ফিরলে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। প্রথম ইনিংসে লঙ্কানদের হয়ে ম্যাথুজ করেছেন ১৪১ রান। চান্দিমাল খেলেছেন ১০৭ রানের ইনিংস। এছাড়া দিমুথ করুনারত্নে ৭৭ রান করেন।

প্রথম ইনিংসে আফগানদের হয়ে নাভিদ জাদরান নেন চারটি উইকেট। এছাড়া কাইস আহমেদ ও নিজাত মাসুদ দুটি করে উইকেট নেন।

২৪১ রানে পিছিয়ে থেকে ব্যাটে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছে আফগানদের। উদ্বোধনী জুটিতে আসে ১০৬ রান। ৪৭ রান করে নুর আলি জর্দান ফিরে গেলে জুটি ভাঙে। পরে রহমত শাহকে সঙ্গী করে সেঞ্চুরি পূর্ণ করেন ইব্রাহিম জাদরান। চতুর্থ দিনে জাদরান ১০১ রানে ও রহমত শাহ ৪৬ রানে ব্যাটে নামবেন।

এদিন ব্যাট করার সময় মাথায় বলের আঘাত পেয়েছেন শ্রীলঙ্কার অভিষিক্ত পেসার চামিকা গুণাসেকারা। ১০৭তম ওভারে আফগানিস্তানের ডানহাতি পেসার নাভিদ জাদরানের একটি বাউন্সার আটে ব্যাট করতে নামা ২৪ বর্ষী পেসারের হেলমেটে এসে লাগে। দ্রুত কনকাশন পরীক্ষা করা হলেও সেখানে উৎরে যান এ পেসার। দুই ওভার পর ভুগতে থাকা গুণাসেকারা মাথা ধরে মাঠের বাইরে চলে যান। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার কনকাশন সাব হিসেবে দলে ঢুকেছেন ডানহাতি পেসার কাসুন রাজিথা। ব্যাট না করলেও কনকাশন হিসেবে নামা ৩০ বর্ষী পেসার রাজিথ আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বল করেছেন।

Tags: আফগানিস্তান-শ্রীলঙ্কা টেস্টগুনাসেকারাচান্দিমালজাদরাননাভিদম্যাথুজলিড স্পোর্টস
Previous Post

রাজধানীতে সাংবাদিকের বাসায় চুরি

Next Post

শাহরুখকে ছাড়াই শুরু ‘ডন থ্রি’র শুটিং

Next Post
শাহরুখ খান ছাড়া ‘ডন থ্রি’ এর শুটিং শুরু, নতুন ছবি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখকে ছাড়াই শুরু ‘ডন থ্রি’র শুটিং

জো বাইডেন ও ইলন মাস্কের ছবি, দুই নেতা আলাদা আলাদা অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

জো বাইডেন ও ইলন মাস্ককে হত্যার হুমকি টেসলা কর্মীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT