চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফি: জমে ওঠা ‘বি’ গ্রুপের সমীকরণ এখন যেমন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচটি ছিল দুদলের জন্যই বাঁচামরার। লড়াইয়ে ইংলিশদের বিদায় করে প্রতিযোগিতায় টিকে আছে আফগানিস্তান। তাতে ‘বি’গ্রুপের সমীকরণও জমে উঠেছে। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা ও আফগানিস্তান- তিন দলের সামনেই সুযোগ সেমিফাইনালের মঞ্চে ওঠার।

ইংল্যান্ডের বিদায়ের পর জমে উঠেছে ‘এ’ গ্রুপ থেকে কারা যাবে শেষ চারে, ফয়সালা হবে পরের দুই ম্যাচে। যেখানে অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে আফগানিস্তান। আর সাউথ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।

নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ইংলিশদের কাছে যদি আফ্রিকা যদি হেরে যায়, তারাও বাদ পড়ার ঝুঁকিতে থাকবে। ৩ পয়েন্ট নিয়ে টেম্বা বাভুমার দলকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। সেখানে আফগানিস্তানের হার চাইতে হবে প্রোটিয়াদের।

একই কথা অস্ট্রেলিয়ার জন্যেও প্রযোজ্য, কারণ অজি-প্রোটিয়াদের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তাদেরও ৩ পয়েন্ট। অজিরা যদি হেরে যায়, তবে তাদেরও সাউথ আফ্রিকার হার চাইতে হবে। আফগানিস্তান হারলে বিদায়, জিতলে যাবে সেমিতে। তাদের জন্য অস্ট্রেলিয়া ম্যাচ আরেকটি বাঁচামরার লড়াই, কারণ তাদের পয়েন্ট ২।

তবে কোনো ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে সমীকরণে যুক্ত হবে নতুন হিসাব। যদি দুই ম্যাচেই বৃষ্টি হানা দেয়, তবে সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যাবে সেমিতে। আর সাউথ আফ্রিকা ম্যাচে বৃষ্টি হানা দিলে, প্রোটিয়াদের দরকার হবে আফগানিস্তানের হার। যদি অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দেয়, তবে অস্ট্রেলিয়ার সেমি নিশ্চিত। আফগানিস্তান সেক্ষেত্রে সেমির জন্য অপেক্ষা করবে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচের ফলাফলের দিকে নজর রেখে।

Tags: অস্ট্রেলিয়াআফগানিস্তানইংল্যান্ডচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫পাকিস্তানলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

উত্তরায় টাকা না পেয়ে পথচারীকে ছিনতাইকারীর মারধর

Next Post

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত সিনেমার মেঘমল্লার

Next Post
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা ফুলের মালা ও পতাকা দিয়ে সজ্জিত মায়ের কবরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত সিনেমার মেঘমল্লার

ঢাবি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ ও মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে হামলার শিকার বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT