চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংলিশদের পর প্রোটিয়াদেরও আফগানিস্তানকে বয়কটের ডাক

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 অপরাহ্ন 10, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আফগানিস্তান ক্রিকেট দলকে বয়কটের আহ্বান জানিয়েছেন বৃটিশ রাজনীতিবিদরা। ইংলিশদের পর আফগানদের বয়কটের ডাক দিয়েছেন সাউথ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জিও।

আফগানিস্তানে তালেবান শাসনে মেয়েদের প্রতি বৈষম্যের প্রতিবাদে দেশটির বিপক্ষে ম্যাচ বয়কট করার আহ্বান জানিয়েছেন ম্যাকেঞ্জি। বিবৃতিতে বলেছেন, ‘ক্রিকেট সাউথ আফ্রিকা, অন্যান্য দেশের বোর্ড এবং আইসিসি ক্রিকেট বিশ্বকে বিশেষ করে ক্রীড়াঙ্গনে মেয়েদের কাছে তারা কী বার্তা পাঠাতে চায়, তা সাবধানতার সঙ্গে ভাবতে হবে। আফগানিস্তানের বিপক্ষে সাউথ আফ্রিকা খেলবে কিনা, ক্রীড়ামন্ত্রী হিসেবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া আমার কাজ নয়। এটা আমার সিদ্ধান্ত হলে অবশ্যই ম্যাচটি হতো না।’

‘একজন পুরুষ হিসেবে আমি এমন একটি জাতির মানুষ, যারা বর্ণবাদের কারণে সমানভাবে খেলার সুযোগ পেত না। আজ যখন বিশ্বের যেকোনো জায়গায় মেয়েদের প্রতি সমান আচরণ করা হচ্ছে, তখন তাদের (তালেবান) অন্যভাবে দেখাটা ভণ্ডামি ও অনৈতিক।’

ফেব্রুয়ারিতে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে আট দলের ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে ইংল্যান্ডের সঙ্গী অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও সাউথ আফ্রিকা। আগামী ২১শে ফেব্রুয়ারি করাচিতে আফগানদের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচটি খেলার কথা রয়েছে প্রোটিয়াদের।

এর আগে আফগানিস্তানে তালেবান শাসনে মেয়েদের প্রতি বৈষম্যের প্রতিবাদে দেশটির বিপক্ষে ম্যাচ বয়কট করার আহ্বান জানান যুক্তরাজ্যের ১৬০ জনের বেশি রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের মধ্যে আছেন রিফর্ম পার্টির নেতা নাইজেল ফ্যারাজ ও লেবার পার্টির সাবেক প্রধান জেরোমি করবিনও। যদিও ব্রিটিশ রাজনীতিবিদদের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে দেশটির ক্রিকেট বোর্ড ইসিবি।

Tags: আফগানিস্তানইংল্যান্ডচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫তালেবানপাকিস্তানসাউথ আফ্রিকা
Previous Post

নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বারবার পরীক্ষা দিতে হচ্ছে: সংস্কৃতি উপদেষ্টা

Next Post

মহাসমারোহে শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু

Next Post
শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যালের সাংস্কৃতিক পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাসমারোহে শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ শুরু

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT