চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগান বাধা পেরুতে ২৭৩ রান লাগবে ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 11, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
দুই ক্রিকেটার একে অপরের সাথে হ্যান্ডশেক করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে ব্যাট হাতে বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েছিল আফগানিস্তান। তবে কূলদীপ যাদব ও জাসপ্রীত বুমরাহ’র দুর্দান্ত বলে পিছু হাঁটতে হয় আফগানদের। শেষ অবধি ভারতের সামনে ২৭৩ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে তারা।

দিল্লিতে টস জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। অধিনায়ক হাসমতউল্লাহ শহিদীর ৮০ রান ও আজমতউল্লাহ ওমরজাইর ৬২ রানের ইনিংসে ৮ উইকেটে ২৭২ রানের সংগ্রহ পায় আফগানবাহিনী।

আগে ব্যাটে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি আফগানিস্তান। ৩২ রানে প্রথম উইকেট হারায় তারা। ইব্রাহিম জাদরান ফিরে যান ২৮ বলে ২২ রান করে। ৬৩ রানে দুই ব্যাটারকে হারায় আফগানরা। ২৮ বলে ২১ রান করা গুরবাজকে ফেরান হার্দিক পান্ডিয়া। আর ২২ বলে ১৬ রান করা রহমত শাহকে ফেরান শার্দুল ঠাকুর।

চতুর্থ উইকেট জুটিতে ১২১ রান তোলেন হাসমতউল্লাহ ও আজমতউল্লাহ। ৩৪.২ ওভারে আজমতউল্লাহকে ফেরান হার্দিক। ৬৯ বলে ৬২ রান করে বোল্ড হন তিনি।

৪২.৪ ওভারে ২২৫ রান হাসমতউল্লাহ ফেরেন কূলদীপের শিকার হয়ে। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে করেন ৮৮ বলে ৮০ রান।

এরপর দশ যোগ করতেই আরও দুই ব্যাটারকে হারায় তারা। তাতেই থেমে যায় বড় সংগ্রহের সম্ভাবনা। ৪৫তম ওভারে নাজিবুল্লাহ জাদরান ও মোহাম্মদ নবীকে ফেরান বুমরাহ।

৪৯তম ওভারের প্রথম বলে রশিদ খানকে নিজের চতুর্থ শিকার বানান বুমরাহ। কূলদীপের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন ১২ বলে ১৬ রান। পরে নাভিন উল হককে নিয়ে ইনিংস শেষ করেন মুজিব উর রহমান। মুজিব অপরাজিত ছিলেন ১২ বলে ১০ রানে, নাভিন ৮ বলে ৯ রানে।

ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন বুমরাহ। ১০ ওভার বল করে খরচ করেন মাত্র ৩৯ রান। হার্দিক পান্ডিয়া নেন দুটি উইকেট। এছাড়া কূলদীপ ও শার্দুল নেন একটি করে উইকেট।

Tags: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডদিল্লিবুমরাহভারত
Previous Post

মেসির সৌদিতে খেলার সম্ভাবনা বাড়ছে?

Next Post

মেয়েদের নিরাপত্তায় জনপ্রিয় হচ্ছে মার্শাল আর্ট

Next Post
মেয়েদের মার্শাল আর্ট প্রশিক্ষণ চলছে, নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়ানোর জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের নিরাপত্তায় জনপ্রিয় হচ্ছে মার্শাল আর্ট

ফেনা তৈরি হচ্ছে সোডা বা কোল্ড ড্রিংকসের উপর থেকে. Channel i News - চ্যানেল আই নিউজ

সফট ড্রিংকসের ফেনায় ক্ষতিকর ব্যাকটেরিয়া, প্রমাণিত গবেষণায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT