চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে বিদায় করে ফাইনালে আফগানিস্তান

ইমার্জিং এশিয়া কাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 পূর্বাহ্ন 26, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তান ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Afghanistan A win during the Second semi-final match of the ACC Men's T20 Emerging Teams Asia Cup 2024 between India A and Afghanistan A held at the Oman Cricket Academy Ground, Muscat, Oman on October 25, 2024. Photo by Deepak Malik / CREIMAS for Asian Cricket Council

ইমার্জিং এশিয়া কাপে ফাইনালে ওঠা হল না ভারতের। সেমিফাইনালে আফগানিস্তানের কাছে হেরে আসর শেষ করতে হল তিলক ভার্মাদের। ভারতকে ২০ রানে হারিয়ে ফাইনালে ওঠেছে আফগান-এ দল।

ওমানের আল আমেরাত স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রানের সংগ্রহ গড়ে আফগানবাহিনী। জবাবে নেমে ৭ উইকেটে ১৮৬ রানে থামে ভারতের ইনিংস।

আগে ব্যাটে নামা আফগানদের উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার যুবায়েদ আকবরী ও সেদিকুল্লাহ অটল। উদ্বোধনী জুটিতে ১৩৭ রান তোলেন দুজনে। ৪১ বলে ৬৪ রান তুলে যুবায়েদ ফিরে গেলে জুটি ভাঙে। ১৮১ রানে জোড়া উইকেট হারায় আফগানিস্তান। ১৭.৩ ওভারে ৫২ বলে ৮৩ রান করা অটল আউট ফিরে যান। পরের বলেই দারবিশ রাসুলিকে ফেরান রাসিখ সালাম।

মোহম্মদ ইশাককে নিয়ে ঝড় তোলেন করিম জানাত। ২০ বলে ৪১ রানে ঝড়ো ইনিংস খেলে ইনিংসের এক বল বাকি থাকতে জানাত ফিরে যান। ৭ বলে ১২ রান করেন ইশাক।

ভারতের রাশিখ সালাম ৪ ওভারে ১৫ রান খরচায় ৩ উইকেট নেন। আকিব খান নেন ১ উইকেট।

রানতাড়ায় নেমে ভারতের টপঅর্ডার নিজেদের মেলে ধরতে পারেনি। সর্বোচ্চ রান এসেছে ছয়ে নামা রামানদীপ সিংয়ের ব্যাট থেকে। ৩৪ বলে ৬৪ রান করেন তিনি। দ্বিতীয় ৩১ রান আসে আয়ুশ বাদোনির ব্যাট থেকে। নিশাত সিন্ধু ১৩ বলে ২৩, নেহাল ওয়াধেরা ১৪ বলে ২০ রান করেন।

আফগানদের হয়ে আল্লাহ মোহাম্মদ গজনফর ও আব্দুল রহমান দুটি করে উইকেট নেন।

আগামী রোববার ফাইনালে শ্রীলঙ্কা-এ দলের মুখোমুখি হবে আফগানিস্তান-এ দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গড়াবে মাঠের লড়াই। প্রথম সেমিফাইনালে পাকিস্তান-এ দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লঙ্কানরা।

Tags: অটলআফগানিস্তানইমার্জিং এশিয়া কাপভারতলিড স্পোর্টস
Previous Post

মামলায় হেরে এমবাপেকে অর্থ পরিশোধে বাধ্য পিএসজি

Next Post

দেশে পৌঁছেছেন মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে পৌঁছেছেন মির্জা ফখরুল

শেখ পরিবারের সদস্য মঈন আব্দুল্লাহ গ্রেপ্তার, ছবি দেখুন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ পরিবারের সদস্য মঈন আব্দুল্লাহ গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT