চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় দিনে তৃতীয়বার ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভূমিকম্পে ধ্বংসস্তূপের পাশে মানুষজন উদ্ধার কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: বিবিসি'র সংবাদ ভিডিও থেকে নেয়া

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর রাতেও আঘাত হানল আরেকটি শক্তিশালী ভূমিকম্প। ছয় দিনের ব্যবধানে এটি তৃতীয় ভূমিকম্প। এরই মধ্যে প্রথম ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৫৬ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। কুনার ও নানগারহার প্রদেশে এই কম্পনে আতঙ্কে মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বেরিয়ে আসেন।

তাৎক্ষণিকভাবে নতুন ভূমিকম্পে হতাহতের কোনো সরকারি প্রতিবেদন না এলেও, স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ১৭ জন আহত হয়ে কুনার প্রাদেশিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা (ওসিএইচএ ) জানায়, গত রোববার ৩১ আগস্ট প্রথম ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৩৬৮ জন নিহত ও ২ হাজার ১৮০ জন আহত হয়েছেন। অন্তত ২৫টি গ্রাম থেকে এ তথ্য পাওয়া গেছে।

সরকার জানিয়েছে, দুর্গম ও পার্বত্য এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতায় বিঘ্ন ঘটছে। মঙ্গলবার ২ সেপ্টেম্বর ৫ দশমিক ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পের সময় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় উদ্ধার কার্যক্রম। ভূমিধসের কারণে অনেক গ্রামে সরাসরি পৌঁছানো সম্ভব হচ্ছে না, ফলে হেলিকপ্টারের মাধ্যমেই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে।

এছাড়া, ভূমিকম্পের পর নিয়মিতভাবে আফটারশক বা পরাঘাত অনুভূত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক মাধ্যম এক্স-এ বলেন, উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলছে। বিভিন্ন এলাকায় তাবু স্থাপন করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা ও জরুরি সহায়তা সরবরাহ অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান সরকার। জাতিসংঘ জরুরি তহবিল মুক্ত করেছে এবং যুক্তরাজ্য ১ মিলিয়ন পাউন্ড সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

আফগানিস্তান ভূকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত, কারণ এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত।

২০২৩ সালে হেরাতের কাছে ৬ দশমিক ৩ মাত্রার একাধিক ভূমিকম্পে ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হয়। তার আগের বছর পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ১ হাজার জনেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং প্রায় ৩ হাজার জন আহত হয়।

Tags: ৫ দশমিক ৬ মাত্রাআফগানিস্তানভূমিকম্প
Previous Post

রাজধানীতে থাকবে গরমের দাপট

Next Post

খুব জলদিই ব্রাজিল জার্সিতে ফিরবেন নেইমার

Next Post
ব্রাজিলের জার্সিতে থাকা দুই ফুটবল খেলোয়াড় হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুব জলদিই ব্রাজিল জার্সিতে ফিরবেন নেইমার

বিভিন্ন মডেলের গাড়ির সমাহার, বড় পার্কিং লটে দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানি গাড়ির ওপর শুল্ক কমালো ট্রাম্প প্রশাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT