চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইব্রাহিমের ১৭৭, ইংল্যান্ডের সামনে আফগানদের রেকর্ড সংগ্রহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগান ক্রিকেটার মাঠে ব্যাটিং শেষে হেলমেট হাতে নিয়ে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস গড়েছিলেন ইংল্যান্ডের বেন ডাকেট। সেই ইংলিশদের বিপক্ষেই ডাকেটের রেকর্ড ভাঙলেন আফগানিস্তান ওপেনার ইব্রাহিম জাদরান। তার রেকর্ড গড়া ইনিংসে আইসিসি ইভেন্টে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ পেয়েছে আফগানরা। ইংলিশদের সামনে রেকর্ড ৩২৬ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে তারা।

ইব্রাহিম ১৪৬ বলে ১৭৭ রান করে ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছিলেন। ছিল ১২টি চার ও ৬টি ছক্কার মার। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের রেকর্ড। আগের রেকর্ডটি গত শনিবার একইমাঠে গড়েছিলেন বেন ডাকেট। ১৪৩ বলে ১৬৫ রান করেছিলেন। এর আগে রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের নাথান অ্যাসলের। ২০৪ রানের যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৫১ বলে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

ইব্রাহিম চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ডের পাশাপাশি নিজের একটি রেকর্ডও ভেঙেছেন। আফগানিস্তানের হয়ে ওয়ানডেতে আগে সর্বোচ্চ রানের রেকর্ডটি ইব্রাহিমের নিজেরই। ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬২ রান করেছিলেন তিনি। যেটা ছিল তার সর্বোচ্চ রানের ইনিংসও।

লাহোরে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩২৫ রানের সংগ্রহ গড়েছে তারা। আইসিসি ইভেন্টে যা তাদের নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে ২৯১ রান ছিল সর্বোচ্চ। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান এটি। সর্বোচ্চ রানের রেকর্ডটা অস্ট্রেলিয়ার। গত শনিবার ৫ উইকেটে ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় ইংনিসে ৩৫৬ রান করে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া।

আগে ব্যাটা নামা আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি। ৩৭ রানে তিন ব্যাটারকে হারায় তারা। এরপর এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন ইব্রাহিম জাদরান। ওপেনিংয়ে নামা এই ব্যাটার আউট হয়েছেন ৪৯.১ ওভারে দলীয় ৩২৩ রানে। পরে আফগাস্তিানের ইনিংস থামে ৩২৪ রানে।

জাদরানের ১৭৭ রানের পাশাপাশি হাশমতউল্লাহ শহিদী ৬৭ বলে ৪০ রান, আজমতউল্লাহ ওমরজাই ৩১ বলে ৪১ রান এবং মোহাম্মদ নবী ২৪ বলে ৪০ রান করেন।

ইংল্যান্ডের হয়ে জফরা আর্চার তিন উইকেট নেন। লিয়াম লিভিংস্টোন নেন দুটি উইকেট।

Tags: আফগানিস্তানইব্রাহিমইংল্যান্ডচ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫জাদরানলিড স্পোর্টস
Previous Post

‘মুম্বাইয়ের রাস্তায় শাকিব ভাইকে দেখে সবাই বলিউড স্টার ভাবছিল’

Next Post

অপারেশন ডেভিল হান্টে আরও ৬৭৮ জন গ্রেপ্তার

Next Post
বাংলাদেশের পুলিশ ও সেনা সদস্যরা নিরাপত্তা প্রস্তুতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

অপারেশন ডেভিল হান্টে আরও ৬৭৮ জন গ্রেপ্তার

রিজওয়ানা হাসানসহ কর্মকর্তাদের পরিবেশ সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প পণ্য প্রসারে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT